নিউজটাইম ওয়েবডেস্ক : দ্বিতীয় দফায় প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গতকাল তাঁর নজর ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ নিয়ে। কথা বলেছিলেন ট্যাক্স রিটার্ন নিয়ে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী নজর দিলেন দেশের গরীব শ্রেণির দিকে। এদিনের প্যাকেজ ঘোষিত হল পরিযায়ী শ্রমিকদের জন্য। প্যাকেজ রইল রাস্তার দোকানি, ক্ষুদ্রচাষীদের জন্য।
এ দিন মোট ৯ টি প্যাকেজ নতুন ঘোষণা করেন অর্থমন্ত্রী। তার মধ্যে তিনটি ব্যবস্থাই ছিল পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে। বিনামূল্যে খাদ্য শস্য দেওয়া হবে আগামী দু’মাসে। খাদ্য সুরক্ষা আইন ও রেশন কার্ড ছাড়াও পরিযায়ী শ্রমিকরা বিনামূল্যে ৫ কেজি খাদ্যশস্য (চাল/গম) পাবেন ৮ কোটি শ্রমিক। এই খাদ্য শস্যের সরবরাহের দায়িত্ব দেওয়া হবে রাজ্যকে। দ্বিতীয়ত, প্রযুক্তিকে ব্যবহার করে পরিযায়ী শ্রমিকদের জন্য ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড তৈরি করা হবে তিনমাসের মধ্যে। যাতে যে কোনও রাজ্য থেকেই একজন শ্রমিক খাদ্যশস্য পেতে পারেন। এছাড়া ও পরিযায়ী শ্রমিকদের সস্তায় থাকার ব্যবস্থা করা হবে। সরকারি খালি জায়গাগুলিতেও তাঁদের থাকতে দেওয়া হবে। পিপিপি মোডে তৈরি হবে সেই বাসস্থান। এ দিন আরও জানানো হয়েছে, সব মজুর ভবিষ্যতে যাতে কাজ পান তার নিশ্চিত ব্যবস্থা করা হবে। যাঁরা ঝুঁকিমূলক কাজের সাথে যুক্ত, তাঁদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। অর্থমন্ত্রীর আশ্বাস, ১০০ দিনের কাজে যুক্ত মহিলারা যাতে রাতে নিরাপদে কাজ করতে পারেন তা নিশ্চিত করা হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

