নিউজটাইম ওয়েবডেস্ক : অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের মধ্যে প্রথম পর্যায়ের বরাদ্দ বুধবারই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ ঘোষণা করছেন অর্থমন্ত্রী৷
সূত্রের খবর, ২ লক্ষ কোটি টাকা ঋণ গ্যারান্টি এ দিন বরাদ্দ করা হতে পারে কৃষকদের জন্য৷ এদিন সীতারামনের ফোকাসে থাকছে কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও দিন মজুর এবং হকাররা৷ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান, ঠিকাদারদের জন্য অর্থ বরাদ্দ করেন৷ >বার্ষিক আয় ৬ থেকে ১৮ লক্ষ টাকা হলে গৃহঋণে বিশেষ ভর্তুকি পাবেন মধ্যবিত্তরা৷ >৩ কোটি ক্ষুদ্র চাষির ৩০ হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা, >মধ্যবিত্ত পরিবার আবাসন কিনলে ভর্তুকি৷ গৃহঋণে ভর্তুকির ব্যবস্থা করা হচ্ছে >সহজ শর্তে হকারদের ঋণ দেওয়া হবে৷ তার জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ৷ >হকার ও স্ট্রিট ভেন্ডারদের জন্য ৫ হাজার কোটি টাকা বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷ এই ঋণ ডিজিটালে পরিশোধ করলে বিশেষ উপহার পাবে৷ >এক দেশ এক রেশন কার্ড চালু হচ্ছে অগাস্ট থেকে >প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহুরে গরিব ও পরিযায়ী শ্রমিকদের জন্য কম টাকায় থাকার বন্দোবস্ত৷ >রেশন কার্ড না থাকলেও পরিযায়ী শ্রমিকরা ৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে পাবেন৷ >পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশনের জন্য ৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ রেশন কার্ড না-থাকলেও বিনামূল্যে খাদ্যশস্য পাবেন পরিযায়ী শ্রমিকরা৷ >সব পরিযায়ীদের জন্য আগামী ২ মাস বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে৷ মাসে আরও ৫ কেজি গম বিনা মূল্যে দেওয়া হবে >পরিযায়ীদের রাজ্যে ফেরার পরে তাঁদের কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্যকে >গত ১৫ মার্চ থেকে শহুরে গরিবদের ৭ হাজার ২০০ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হয়েছে >পরিযায়ী শ্রমিক ও শহরের গরিবদের জন্য তিনবার খাওয়া ও থাকার জন্য টাকা বরাদ্দ >পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যগুলিকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে মার্চ-এপ্রিল মাসে >কৃষকদের জন্য ২৫ লক্ষ নতুন রিষাণ ক্রেডিট কার্ডে ২৫ হাজার কোটি টাকা ঋণের ঘোষণা >গরিবদের হাতে এখন সরাসরি টাকা যাচ্ছে, >২৫ লক্ষ নতুন কিষাণ ক্রেডিট কার্ড >পরিযায়ী শ্রমিক, হকার ও কৃষকদের জন্য আজ ৯টি পদক্ষেপLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

