ভাইরাল হল রাজ্যপালের ব্যাক্তিগত ফোন নম্বর, ক্রমাগত আক্রমনাত্মক বার্তা হোয়াটসঅ্যাপে

নিউজটাইম ওয়েবডেস্ক : ট্যুইট না, এবারে ভাইরাল হল রাজ্যপালের ব্যাক্তিগত ফোন নম্বর। এর জেরে চরম হয়রানির শিকার হতে হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে। গত বেশ কয়েকদিন ধরে ক্রমাগত অসংখ্য আক্রমনাত্মক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে হয়রান করা হচ্ছে তাকে।

কলকাতার পুলিশ কমিশনারকে এই কথা মৌখিক ভাবে জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে। তবে এই মেসেজ-হয়রানির দ্রুত বন্ধ না হলে, উচ্চ পর্যায়ে অভিযোগ করা হবে বলে জানায় রাজভবন। দোষীদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থাও করা হবে বলে জানান রাজভবনের মুখপাত্র। 

করোনা প্রসঙ্গে রেশন বিলি নিয়ে রাজ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে কয়েকদিন আগে থেকে বাংলায় ট্যুইট করতে শুরু করেন রাজ্যপাল। সেই নিয়েই হোয়াটসঅ্যাপে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে তাঁকে।

এই খবর পেয়ে সক্রিয় ভাবে কাজ করা শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। জানা যাচ্ছে, মূলত হাওড়া, মেদেনিপুর ও কলকাতার বিশেষ কিছু এলাকা থেকে আসছে এই জাতীয় মেসেজ। এবং প্রত্যেক বার্তার শেষে থাকছে ‘জয় বাংলা’ শব্দবন্ধ। এই বিষয়ে রাজ্যপালকে প্রশ্ন করলে তিনি পরোক্ষে সমস্ত দায় শাসকদলের ওপর চাপিয়ে দিয়ে জানান, এঁরা জানেন না এরা কী করছেন। এবার ধীরে ধীরে অস্ত্র বেরিয়ে পড়ছে শাসক দলের ঝুলি থেকে।

কলকাতা পুলিশের তরফ থেকে রাজভবনের এই অভিযোগের কথা শিকার করা হয়েছে, এবং তদন্ত চলছে বলেও জানান তারা। এ বিষয়ে প্রশ্ন করলে তৃণমমূল মহাসচিব পার্থ চট্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগকে অস্বীকার করে জানান, শাসক দল রাজ্যপালের পদটিকে সম্মাননীয় বলেই মনে করে। নবান্নের সাথে রাজভবনের সুসম্পর্কই তাদের লক্ষ্য।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube