নিউজটাইম ওয়েবডেস্ক : প্রথম থেকেই রাজ্যের প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে মতবিরোধ তুঙ্গে। বিভিন্ন বিষয় নিয়ে একে অপকরকে বিঁধতেও দেখা গিয়েছে বহুবার। এবার ফের প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের ভিত্তিতে তাঁকে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেশবাসীর উদ্দেশ্যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তারপরেই বুধবার সেই আর্থিক প্যাকেজকে ‘ঘোড়ার ডিম’ বলে বিদ্রুপ করেন মমতা। এবার মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের জবাবে ট্যুইট করে আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার ট্যুইটে তিনি লেখেন, কেন্দ্রের ঘোষিত আর্থিক প্যাকেজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত দুঃখজনক। একইসাথে প্যাকেজ নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণার পর বুধবার তার সবিস্তারিত ব্যাখ্যা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রুপ করে বলেন, “ঘোড়ার ডিম-বিগ জিরো, কাল যে কথা বলা হয়েছিল, তাতে ভেবেছিলাম রাজ্যগুলো হয়তো কিছু পাবে। রাজ্যের সার্বিক উন্নতিতে যা কাজে আসবে। বাস্তবে অশ্বডিম্ব দেখতে পেলাম।” এর পরেই ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন রাজ্যপাল। তিনি লেখেন, “প্রধানমন্ত্রীর তরফের এই প্যাকেজ দূরদৃষ্টি সম্পন্ন যুগান্তকারী প্যাকেজ। অর্থনীতি এবং ছোট ব্যবসার জন্য দারুণ হিতকারী। COVID-19-এর সুরঙ্গ পথ পেরিয়ে আশার আলোকরশ্মির বন্যা দেখা যাবে। মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক। পশ্চিমবঙ্গের পক্ষে ভাল নয়। চক্রান্তকারী নিষ্ক্রিয় হোক-নজর স্বাস্থ্য পিডিএস এবং পরিযায়ীদের সমস্যার উপর।” একইসাথে কেন্দ্রের এই সিদ্ধান্তকে যে তিনি ব্যক্তিগত ভাবে সমর্থন করেও, এদিন তাও স্পষ্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

