নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারেও সোনার দামে উত্থান-পতন অব্যাহত রয়েছে। সেই ধারা বজায় থাকল বৃহস্পতিবারও। এ দিন এমসিএক্স সূচকের দর ০.২৮% ওঠার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৬,১১২ টাকা। অর্থাৎ আগের দরের চেয়ে একধাক্কায় ০.৮% বেশি।
পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এ দিন এমসিএক্স সূচকের দর ০.২৩% বাড়ার ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৩,০৬৩ টাকা। ভারতে চলতি বছরে এখনও পর্যন্ত গড়ে ৪০% বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে এ দিন তারই রেশ লক্ষ্য করা গিয়েছে। স্পট গোল্ড সূচক এ দিন ০.১% বৃদ্ধি জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭১৬.৬৬ ডলার। কিন্তু দাম পড়েছে রুপোর। এ দিন রুপোর দর ০.৬% পতনের ফলে দাম যাচ্ছে প্রতি আউন্স ১৫.৫৫ ডলার। অন্য দিকে ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির সভরেন গোল্ড বন্ড ইস্যু আপাতত চালু রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামিকাল ১৫ মে ইস্যুর জন্য অনলাইন আবেদন জানানোর শেষ দিন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

