৩ বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার ছাড়পত্র, নয়া উদ্যোগ ভারতীয় সেনার

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার থেকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন দেশের সাধারণ নাগরিকেরাও। ইতিমধ্য়েই সেবিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রস্তাব অনুসারে সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তরুণ-তরুণীরা খুব অল্প সময়ের জন্য একজন সৈনিকের জীবনের স্বাদ পেতে পারেন। 

এবিষয়ে বুধবার ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে জানিয়েছেন, দেশের একাধিক কলেজ ও ইউনিভার্সিটিতে নিরীক্ষন করে দেখা গিয়েছে, এমন অনেক তরুণ-তরুণী রয়েছেন, যাঁরা সেনার জীবনের সঙ্গে পরিচিত হতে চান। তাঁদেক কথা মাথায় রেখেই আমাদের এই চিন্তাভাবনা। নারাভানের কথায়, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের অফিসাররা পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে আমাদের আধিকারিকরা মনে করছেন, তরুণরা সৈনিকের জীবন কেমন হয় তা জানতে আগ্রহী। ক্যারিয়ার হিসেবে না হলেও, তাঁরা সেই অভিজ্ঞতা পেতে চায়। তাই আমরা মনে করছি তাঁদের একটা সুযোগ দেওয়া উচিত।”

সাধারণ মানুষের সেনাবাহিনীতে যোগদান প্রসঙ্গে এদিন সেনাপ্রধান জেনারেল আরও বলেন, “ট্যুর অফ ডিউটি প্রকল্পে তিন বছরের জন্য সাধারণ মানুষকে কাজ করার সুযোগ দিলে সেনায় অনেক যুবক যোগ দেবে। পাশাপাশি, সমাজও সুশিক্ষিত ও শৃঙ্খলাপরায়ণ ব্যক্তি পেয়ে উপকৃত হবে।” তবে এই যোগদানের বিষয়টি একেবারেই স্বেচ্ছাধীন বলেও জানিয়েছেন তিনি। 

সেনা সুত্রে এদিন আরও জানা যায়, এই ট্যুর অফ ডিউটি প্রকল্পে প্রথমে ১০০ জন অফিসার ও ১ হাজার জওয়ান কাজ করার সুযোগ পাবেন। মডেলের সাফল্যের ওপরেই নির্ভর করবে আগামী দিনে এই সিদ্ধান্ত বহাল থাকবে কী না। মূলত ৩ বছরের জন্য সেনাবাহীনির বিভিন্ন পদে তাঁদের নিয়োগ করা হবে। তবে তিন মাস পরে কোন পেনশেন তাঁরা পাবেননা। তার পরিবর্তে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube