সমস্ত ঋণ শোধ করতে চেয়ে এবার মুক্তির আর্জি বিজয় মালিয়ার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্য়ে ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র সরকারের সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন লিকার ব্যারন বিজয় মালিয়া। এদিন তাঁর ঋণের ১০০ শতাংশ শোধ করতে চেয়ে প্রস্তাব পাঠান তিনি। একইসাথে তাঁর বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্যও অনুরোধ জানান মালিয়া। বৃহস্পতিবার এবিষয়ে একটি ট্যুইট করেন বন্ধ হয়ে যাওয়া কিংফিশার উড়ান সংস্থার মালিক বিজয় মালিয়া।

দেশের অর্থনৈতিক সংকটের মুহূর্তে তিনি তাঁর ঋণ শোধ করতে চেয়ে এদিন ট্যুইটে লেখেন, “কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত সরকার ২০ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে।অভিনন্দন। তাঁদের প্রয়োজন অনুসারে নোট তাঁরা ছাপাতে পারে। কিন্তু আমার মতো মানুষকেও অনুদান দেওয়ার সুয়োগ দেওয়া উচিত। আমি বকেয়া ঋণের ১০০ শতাংশ মিটিয়ে দিতে চাই। কিন্তু সরকার সেই আবেদনকে উপেক্ষা করছে।” এরপরই তিনি আর্জি জানান, “আমার থেকে পাওনা টাকা নিয়ে বিনা শর্তে আমার বিরুদ্ধে মামলা বন্ধ করা হোক।”

ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে কিংফিশার বিমানসংস্থার নামে প্রায় কয়েক হাজার কোটি টাকা ঋণ নেন বিজয় মালিয়া। ঋণ পরিষোধ না করেই এরপর দেশ থেকে পালিয়ে যান তিনি। তাঁকে দেশে ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভারত সরকার। কিন্তু বারবার সরকারের করা ছক তিনি বানচাল করে দেন। এমনকি অনেকক্ষেত্রে তাঁর বক্তব্যের মধ্য়েও গরমিল লক্ষ্য করা যায়। কখনও তিনি বলেন, ঋণ নেওয়া সমস্ত টাকা তিনি ফেরত দিতে চান। আবার কখনও বলেন তিনি গরিব। এত টাকা ফেরানো তার পক্ষ্যে সম্ভব নয়। কিন্তু দেশের এই আর্থিক মন্দার দিনে তিনি ফের টাকা ফেরাবার প্রস্তাব পাঠালেন। তবে বিশেষজ্ঞদের মতে, দেশের এই সংকটের দিনে সুযোগের সদব্যবহার করে বকেয়া মিটিয়ে তাঁর বিরুদ্ধে হওয়া মামলা তুলে নিতে নয়া ছক কষেছেন বিজয় মালিয়া।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube