নিউজটাইম ওয়েবডেস্ক :
প্রকৃতির খেয়াল নয়, ল্যাব থেকে এসেছে করোনাভাইরাস, এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। সারা বিশ্ব জুড়ে ছড়িয়েছে এই ভাইরাস। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ মানুষের। সেই ভাইরাসের উৎপত্তি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে চাঞ্চল্যকর দাবি করলেন নীতিন গডকড়ি। করোনা প্রসঙ্গে তিনি বলেন যে কী করে ভাইরাসের সঙ্গে থাকতে হবে, সেটা বুঝতে হবে।এটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি প্রাকৃতিক ভাইরাস নয়! কেন্দ্রীয়মন্ত্রী দাবি করেন যে করোনাভাইরাস কৃত্রিম ও সারা বিশ্বে গবেষণা চলছে এর ভ্যাক্সিনের জন্য। এই প্রথম কেন্দ্রীয় সরকারের কোনও বরিষ্ঠ মন্ত্রী ভাইরাসের উৎপত্তি নিয়ে মতামত রাখলেন। চিনের দাবি যে উহানের পশু বাজার থেকে ছড়িয়েছে এই ভাইরাস। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অনেক দেশ বলেছে যে ওই বাজার সংলগ্ন ল্যাব থেকেই ভাইরাসের জন্ম। তবে এখনও নির্দিষ্ট কোনও প্রমাণ কেউ দেখাতে পারেনি তাদের দাবির স্বপক্ষে। গডকড়ি বলেন যে তিনি আত্মবিশ্বাসী যে ভারত সহ বিভিন্ন দেশ করোনা মোকাবিলার জন্য প্রস্তুত। তবে এই সমস্যা সম্পূর্ণ নির্মূল করতে গেলে যে প্রতিষেধক খুবই জরুরি সেকথাও বলেন তিনি। ভারতে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ৭৮,০০০ এর বেশি। মারা গিয়েছেন প্রায় ২৬০০ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

