নিউজটাইম ওয়েবডেস্ক : সারা বিশ্বে ব্যাপক চাহিদা থাকবে ওষুধের কিন্তু কয়েকশো কোটি প্রতিষেধকের ডোজ তৈরি করেও সেই চাহিদা মেটানো সম্ভব হবে না। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিভিন্ন গবেষণা উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ৫৬০ কোটি মানুষের টিকাকরণ প্রয়োজন। তবেই গোষ্ঠীবদ্ধ প্রতিরোধ তৈরি হবে এবং ভাইরাসের সংক্রমণ হ্রাস পাবে। কিন্তু সেখানেই আশঙ্কার কালো মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের আশঙ্কা, যে দেশগুলি সবথেকে বেশি দাম দেবে, তাদের প্রতিষেধক বিক্রি করবে উৎপাদনকারী সংস্থাগুলি। যে দেশগুলি আর্থিকভাবে মজবুত সেগুলি বেশি প্রতিষেধক কিনবে এবং যে দেশে উৎপাদনকারী সংস্থাগুলি অবস্থিত সেখানে বেশি প্রতিষেধক মিলবে। পিপিই মডেলে তৈরি সংস্থা গ্যাভির সিইও শেঠ বার্কলে বলেন, ‘দেশগুলি শুধু নিজেদের কথা ভাববে, সেই মডেলটি কাজ করবে না। যদিও বা আপনি এমন কোথাও থাকছেন, যেখানে কোনও সংক্রমণ নেই, সেখানেও সংক্রমণ আটকানোর ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন, যদি না আপনি বাণিজ্য এবং বাণিজ্য বন্ধ করে দেন। এটা সারা বিশ্বের সমস্যা, যার বিশ্বজনীন প্রতিষেধক লাগবে।’ ডিউক বিশ্ববিদ্যালয়ের গোবান ইয়ামে বলেন, ‘ধনী দেশগুলি প্রতিষেধকের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, গরীব দেশগুলি পিছনে পড়ে যাচ্ছিল। আমরা যদি সারা বিশ্বে প্রতিষেধক ছড়িয়ে দিতে না পারি, তাহলে আমরা এই মহামারী শেষ করে পারব না। কারণ কোথাও একটা ভাইরাস ছড়ানো মানে সব জায়গায় ছড়িয়ে যাওয়া।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

