দ্বিতীয় দফায় আর্থিক প্যাকেজের ব্যাখ্যা, বিকেল ৪টেয় ফের বৈঠকে অর্থমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তিনি  নিজে সেই প্যাকেজের ব্যাখ্যা না দিয়ে বুধবার থেকে একাধিক দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার সবিস্তারে ব্যাখ্যা করবেন বলেও জানান। সেই মর্মে বুধবার বিকেল ৪টের সময় প্রথম দফায় সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সেই প্যাকেজের ব্যাখ্যা দেন। বৃহস্পতিবার ফের প্যাকেজের বিস্তারিত তুলে ধরতে সাংবাদিক সম্মেলন করবেন তিনি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এদিন বিকেল ৪টেয় ফের প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনা করবেন তিনি। প্রথম দফায় প্যাকেজের বেশ কিছু বিষয়ে সবিস্তারে আলোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার তিনি বাকি বিষয়গুলির ব্যাখ্যা দেবেন। 

করোনার জেরে যখন আতঙ্কে গোটা দেশবাসী তখন দেশের এই সংকটের দিনে দেশের প্রতিটি মানুষকে আত্মনির্ভর হওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। আর ঠিক সেকারনেই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি। বুধবার প্রথম দফায় আর্থমন্ত্রী ১৫ দফা পদক্ষেপের মধ্যে ৬ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। তার বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ করা হয়। একইসাথে এদিন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞাতেও এদিন পরিবর্তন আনা হয়।

কেন্দ্র সরকারের এই নতুন সংজ্ঞা অনুসারে এবার থেকে যে সমস্ত সংস্থাগুলির লগ্নি ১ কোটি টাকার কম এবং টার্নওভার ৫ কোটি টাকার কম সেগুলিকে অতিক্ষুদ্র শিল্পসংস্থা হিসেবে বিবেচনা করা হবে। ক্ষুদ্র সংস্থাগুলির ক্ষেত্রে ১০ হাজার কোটি বাড়তি মূলধন এবং বাড়তি ৫০ হাজার কোটির যোগানের ব্যবস্থা করা হবে। অন্যদিকে যে সমস্ত সংস্থার লগ্নি ২০ কোটি টাকার কম এবং টার্নওভার ১০০ কোটি টাকার কম, সেই সমস্ত সংস্থাগুলি মাঝারি শিল্পসংস্থা হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার দ্বিতায় দফায় অর্থমন্ত্রীর ঘোষণায় এবার কার বরাতে কী জুটবে সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube