নূন্যতম ভাড়া ২৫টাকা! শহরে চলবে বাস

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী সপ্তাহ থেকে চলবে বাস। আজ পরিবহণ মন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ও  জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ১৫ তারিখে তাদের সিদ্ধান্ত জানাবে বলেছে, কিন্তু মিনিবাস সংগঠন জানিয়েছে তারা মন্ত্রীর সাথে আলোচনার পর আশাবাদী বাস ভাড়ার ক্ষেত্রে। ২৫টাকা নূন্যতম ভাড়া, এবং মিনিবাসের ক্ষেত্রে নূন্যতম ৩০টাকা ভাড়া নেওয়া হবে।পরবর্তী বাসের ভা়ড়া প্রতি ৪কিমি অন্তর ৩.৫০ শতাংশ ও মিনিবাসের ক্ষেত্রে ৩কিমি অন্তর ৩.৭০শতাংশ ভাড়া বৃদ্ধি পাবে।এবং একই সঙ্গে তারা জানিয়েছেন, ১৫ তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের কন্টেনমেন্ট জোনের তালিকা দেওয়া হবে, সেই তালিকার ভিত্তিতে কোন কোন রুটে কি কি বাস চালানো হবে তা নিজেরা সিদ্ধান্ত  নেবেন। এবং এই ভাড়ার বিষযে সরকার কোনো হস্তক্ষেপ করবেনা, সংগঠনের সিদ্ধান্তেই গাড়ি চালানো হবে।

যেহেতু ২০জন যাত্রী নিয়ে গাড়ি চালানো হবে, তাই এই সিদ্ধান্ত বাস সংগঠনের উপর বর্তানো হয়েছে।তবে সরকারের পক্ষ থেকে এই মুহুর্তে সি এফ এবং ট্যাক্স আগামী ৬মাসের জন্য সম্পূর্ণ মকুব করা হল। আগামিকাল রাজ্যের পরিবহণ মন্ত্রী চিঠি পাঠাবেন কেন্দ্রীয় সরকার কে, যাতে ৬মাসের জন্য বিমা মকুব করা হয়। আপাতত এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।তবে জয়েন্ট কাউন্সিল স্পষ্ট জানিয়েছেন,তারা তাদের নূন্যতম ভাড়ার তালিকা সরকারকে দেবেন,তারপর তারা ভাড়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

প্রসঙ্গত, লকডাউন পরিস্থিতিতে বাস পরিষেবা চালু করলেও যাত্রীভাড়া বাড়তে চলেছে। মঙ্গলবার এমনই আভাস পাওয়া গেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube