ফের কাঠগোড়ায় সলমন, ‘ভুয়ো’ অভিযোগ বলে আইনি ব্যবস্থার হুমকি ভাইজানের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় বিগত দেড় মাস ধরে পানভেলে তাঁর বিলাসবহুল অর্পিতা ফার্মহাউসে আটকে পড়েন সলমন খান। কিন্তু সেখানে থেকে বাড়ি জন্য মন খারাপ করছিল অভিনেতার। এমনকি তিনি বাবা-মা কেউ মিস করছিলেন। তাই তৃতীয় দফার লকডাউন চলাকালীন মা-বাবার কাছে মুম্বইয়ের বাড়িতে ফেরেন  সলমন। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডায় ঘুরপাক খাচ্ছে লকডাউন অমান্য করে অভিনেতার বাড়ি ফেরার এই খবর। আর সেই খবর এবার সলমনের চোখে পড়তেই, মিথ্যা খবর রটানোর জেরে বেজায় চটে যান অভিনেতা। এমনকি আইনি পদক্ষেপ পর্যন্ত নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

 তবে অভিনেতার বিরুদ্ধে শুধুমাত্র লকডাউন অমান্য করে মুম্বইয়ে ফেরার অভিযোগই নয়, একইসাথে সলমান খান ফিল্মস তাদের নতুন ছবির কাস্টিং শুরু করে দিয়েছে বলেও শোনা যায়। তাঁর মুম্বইয়ের বাড়ি ফেরার পাশাপাশি এই খবরও যে ভুয়ো তাই এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সলমন খান। এবিষয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি পোস্টও করেন সলমন। সেই পোস্টে সকলকে সতর্ক করে তিনি লেখেন, সব খবর ভুঁয়ো। আসব গুজবে কান দেবেন না। একইসাথে এবার ভুঁয়ো খবর রটানোর জন্য আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেন তিনি। 

সলমনের কথায়, “গুজবে কান দেবেন না! সলমন খান ফিল্মস এই মুহূর্তে কোনও ছবির জন্য কাস্টিং করছে না। এমনকী, আমাদের আগামী প্রজেক্টের জন্য আমরা কোনও কাস্টিং এজেন্টও রাখা হয়নি। তাই এই ধরণের কোনও ই-মেল কিংবা মেসেজে পেলে, তা বিশ্বাস করবেন না। কোনও সংস্থার তরফে কিংবা কোনও ব্যক্তি যদি এসকেএফ সংস্থার নাম নিয়ে অথবা আমার নাম ব্যবহার করে ভুয়ো খবর ছড়িয়ে থাকে, তাহলে অবিলম্বেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে”

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube