‘৩০ মিনিটের বক্তৃতায় নেই পরিযায়ী শ্রমিকদের কথা’, জাভেদ আখতার রোষের মুখে মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আহবে বর্তমানে যে সমস্ত মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন, তাঁদের মধ্য়ে প্রথমেই নাম উঠে আসে পরিযায়ী শ্রমিকদের। কাজ হারিয়ে সেই মানুষগুলোকে দিনের পর দিন ভিন রাজ্যে পড়ে থাকতে হচ্ছে। তাঁদের কাছে না আছে পর্যাপ্ত খাবার, না আছে বাসস্থান। কিন্তু এই পরিস্থিতে দাঁড়িয়েও জাতির উদ্দেশ্যে ৩৩ মিনিটের বক্তৃতায় সেই মানুষগুলোকে নিয়ে কোন মন্তব্য করলেন না প্রধানমন্ত্রী। মোদীকে কটাক্ষ করে এদিন এমনটাই বললেন বলিউডের খ্যাতনামা গীতিকার জাভেদ আখতার।

জাভেদ আখতারের কথায়, “দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। যা নিঃসন্দেহে ভাল। কিন্তু ৩৩ মিনিটের ভাষণে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা যারা সমস্যার সঙ্গে যুঝে চলেছে, তাদের নিয়ে একটা শব্দও বললেন না! বেঁচে থাকার জন্য যাদের এই মুহূর্তে সবথেকে বেশি সাহায্যের প্রয়োজন। এটা ঠিক হল না”

উল্লেখ্য, করোনার জেরে বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে আত্মনির্ভর করে তুলতে মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই ভাষণে আরও একাধিক বিষয়ে আলোকপাত করলেও একবারের জন্যও পরিযায়ী শ্রমিকদের কথা তুলে ধরতে শোনা যায়নি মোদীকে। কিন্তু বর্তমানে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা জেনেও কেন তাঁদের উদ্দেশ্য়ে কোন মন্তব্য করলেননা প্রধানমন্ত্রী। এদিন সেবিষয়ে নিয়েই মুখ খুললেন জাভেদ।

ইতিমধ্য়েই বাড়ি ফিরতে গিয়ে একাধিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। কেউ ট্রেনে তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন তো কেউ লরি বা গাড়ির চাকায় পিষ্ঠ হয়েছেন। অনেকেই আবার পায়ে হেঁটে কয়েক হাজার মাইল অতিক্রম করতে গিয়ে আনাহারে মারা গিয়েছেন। কিন্তু সেই মানুষগুলোর উদ্দেশ্যে এদিন কোন মন্তব্য না করায় এবার বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের ক্ষোভের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। ট্যুইট করে এদিন প্রধানমন্ত্রী তোপ দাগার পরেই শরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube