রাজ-শুভশ্রীর সংসারে আসছে নতুন অতিথি, শুভেচ্ছা জানালেন মিমি

নিউজটাইম ওয়েবডেস্ক : গত সোমবার ছিল টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দ্বিতায় বিবাহবার্ষিকি। আর সেদিনেই সংসারে নতুন অতিথি আসার কথা প্রকাশ করেন রাজ-শুভশ্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাজ চক্রবর্তির বাবা হওয়ার কথা এদিন নিজেই জানান রাজ-ঘরণী। তারপর থেকেই শ্রাবন্তী, ঐন্দ্রিলা, অঙ্কুশ, সায়ন্তিকা, মানালী ও কোয়ল সহ টলিপাড়ার বহু তারকা সোশ্যাল সাইটে তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। আর এই তারকা জুটির খুশির দিনে তাঁদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি রাজের প্রাক্তন বান্ধবী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

২০১৮ সালের ১১ মে সাত পাকে বাঁধা পড়েন রাজ-শুভশ্রী। বেশ খুশিতেই কাটছিল তাঁদের দাম্পত্য জীবন। এদিন সেই খুশির রেশকে আরও একধাপ বাড়িয়ে দিল তাঁদের সংসারে নতুন অতিথি আসার খবর। সোমবার নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে এই সুখবর দিলেন শুভশ্রী। একইসাথে নিজের ও রাজের একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে রাজ যে টি-শার্টি পরে আছেন তাতে লেখা রয়েছে ‘হবু বাবা’ একইভাবে শুভশ্রীর টি-শার্টে লেখা ‘হবু মা’। সেই ছবিটিই এদিন ট্যুইট করে তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তা জানালেন মিমি।

অন্যদিকে সদ্য মা হওয়া কোয়েল ট্যুইট করে লেখেন, “অনেক অনেক শুভেচ্ছা। মায়েদের দলে তোমায় স্বাগত। খুব ভাল থাকো। খুব খুশি থাকো।” 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube