অদূর ভবিষ্যতে করোনার জেরে মৃত্যু হতে পারে কয়েক হাজার শিশুর, সতর্কতা ইউনিসেফের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে গোটা দেশবাসী। এই মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছননা কেউই। কিভাবে এই মহামারী থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব হবে, তা নিয়েই চিন্তায় দেশের প্রশাসন। ইতিমধ্যেই দেশের সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। কিন্তু কিছুতেই থামানো যাচ্ছেনা এই ভাইরাসের তান্ডবলীলা। তবে এখনও পর্যন্ত আশার কথা হল, করোনার গ্রাস থেকে অনেকখানি মুক্ত রয়েছে শিশুরা। পরিসংখ্যান খতিয়ে দেখলেই জানা যাবে, এই মারণ ভাইরাস করোনার প্রভাব বেশি পড়েছে প্রৌঢ় ও বৃদ্ধদের শরীরে। আপতাদৃষ্টিতে এই খবর আমাদের স্বস্তি দিচ্ছে ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য তা যে এক অশনি সংকেত বহন করছে, সেটাই এদিন স্পষ্ট করল ইউনিসেফ। 

ইউনিসেফ-এর কথায়, ভবিষ্যতে শিশুদের চিকিৎসার ক্ষেত্রে একটা বড়সড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই মারণ ভাইরাস করোনা। এমনকি এই ভাইরাসের প্রভাবে আগামী দিনে রোজই প্রায় ৬ হাজার শিশুর মৃত্যু ঘটতে পারে। ৫ বছর পর্যন্ত শিশুদেরই মৃত্যুর আশঙ্কা বেশি রয়েছে। এবিষয়ে ল্যানসেট গ্লোবাল হেল্থ জার্নালে একটি রিপোর্ট প্রকাশিত হয়। তার ওপর ভিত্তি করেই এই আশঙ্কা বলে জানিয়েছে ইউনিসেফ।

করোনায় ইতিমধ্যেই দেশজুড়ে মহামারির আকার ধারনা করেছে। গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এই করোনা ভাইরাস। ইউনিসেফ এদিন আরও জানায়,  করোনা ভাইরাস থাবা বসানোর পর থেকে সাধারণ স্বাস্থ্য পরিষেবায় ভাটা পড়েছে। নিজেদর কথা চিন্তা না করেই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসাব্যবস্থা স্বাভাবিক ছন্দে না ফেরা পর্যন্ত শিশুদেরও চিকিৎসা পেতে অনেকখানি সমস্যায় পড়তে হবে। যার জেরে ৬ মাসের মধ্যে ১১৮টি দেশের ২৫ লক্ষ শিশু প্রাণ হারাতে পারে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube