নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে গত ২৯ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। তখন থেকেই কাজের উদ্দেশ্যে গিয়ে ভিনরাজ্যেই আটকে পড়েন পরিযায়ী শ্রমিকরা। প্রথম দিকে লকডাউন উঠার পর বাড়ি ফেরার কথা চিন্তা করলেও, পরে দ্বিতীয় ও তৃতীয় দফায় লকডাউন বর্ধিত হওয়ায়, তা আর সম্ভব হয়ে ওঠেনি। প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান ও ওষুধের যোগান শেষ হয়ে যাওয়ায় একের পর এক পরিযায়ী শ্রমিকেরা পায়ে হেঁটে বা কোন কোন ক্ষেত্রে সাইকেলে করেই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে বাড়ি ফেরার তাগিদে। কিন্তু সেখানেই ঘটেছে নানান বিপত্তি। কখনো দানা-পানি না খেয়ে হেঁটে পাড়ি দিতে গিয়ে যেমন শারীরিক অসুস্থতার জন্য প্রাণ হারাতে হয়েছে অনেককে, তেমনি ট্রেন বা গাড়ির তলায় চাপা পড়েও মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে বহু পরিযায়ী শ্রমিককে। এদিনও ঠিক এরকমই এক ঘটনার সাক্ষি থাকল দেশ।
বাড়ি ফেরার উদ্দেশ্য়ে পায়ে হেঁটেই পঞ্জাব থেকে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়িতে ফিরছিলেন একদল পরিযায়ী শ্রমিক। কিন্তু শেষ পর্যন্ত আর তাঁদের ফের হলনা। বুধবার রাতে মুজাফরনগর জেলার হাইওয়েতে উত্তর প্রদেশের সরকারি বাস ধাক্কা মারে তাঁদের। তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২। বৃহস্পতিবার সকালে পুলিশের তরফে এমনই তথ্য জানানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১ টা নাগাদ ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। সরকারি ওই বাসটিতে একমাত্র চালকই ছিলেন। কোন যাত্রী ছিলেন না। দূর্ঘটনার পর থেকেই তিনি পলাতক।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

