নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়ি ফিরতে গিয়ে বারে বারে দুর্ঘটনার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। দীর্ঘদিন পর বাড়ি ফেরার উৎসাহ নিয়ে কখনও পায়ে হেঁটে তো কখনও সাইকেলে চড়েই বাড়ি ফিরতে দেখা গিয়েছে বহু শ্রমিককে। বুধবার গভীর রাতে এবার ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রান হারালেন ৮ পরিযায়ী শ্রমিক। আহত কমপক্ষে ৫৪ জন।
জানা গিয়েছে, বাড়ি ফেরার উদ্দেশ্য়ে ট্রাকে চড়ে মুম্বই থেকে উত্তরপ্রদেশে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকেরা। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহত প্রায় ৫৪ জন শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি উত্তরপ্রদেশের উন্নাওয়ে। করোনা সংক্রমণ রুখতে গত ২৯ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। তখন থেকেই কাজের উদ্দেশ্যে গিয়ে ভিনরাজ্যেই আটকে পড়েন পরিযায়ী শ্রমিকরা। প্রথম দিকে লকডাউন উঠার পর বাড়ি ফেরার কথা চিন্তা করলেও, পরে দ্বিতীয় ও তৃতীয় দফায় লকডাউন বর্ধিত হওয়ায়, তা আর সম্ভব হয়ে ওঠেনি। প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান ও ওষুধের যোগান শেষ হয়ে যাওয়ায় একের পর এক পরিযায়ী শ্রমিকেরা পায়ে হেঁটে বা কোন কোন ক্ষেত্রে সাইকেলে করেই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে বাড়ি ফেরার তাগিদে। কিন্তু সেখানেই ঘটেছে নানান বিপত্তি। কখনো দানা-পানি না খেয়ে হেঁটে পাড়ি দিতে গিয়ে যেমন শারীরিক অসুস্থতার জন্য প্রাণ হারাতে হয়েছে অনেককে, তেমনি ট্রেন বা গাড়ির তলায় চাপা পড়েও মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে বহু পরিযায়ী শ্রমিককে। কিন্তু এবার ট্রাকে করে বাড়ি ফেরার পথেই ঘটল দুর্ঘটনা। প্রসঙ্গত, বুধবার রাতে উত্তরপ্রদেশেও ঘটে এমনই এক দুর্ঘটনা। পায়ে হেঁটেই পঞ্জাব থেকে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়িতে ফিরতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৬ পরিযায়ী শ্রমিকের। আহত হন আরও ২ জন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

