নিউজটাইম ওয়েবডেস্ক : তৃতীয় দফার লকডাউন ঘোষণার পর আকাধিক ক্ষেত্রে ছাড়পত্র ঘোষনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তখনই মদের দোকান খোলার ক্ষেত্রে সবুজ সংকেত মেলে। গত কয়েকদিন মদের দোকান খোলায় রাজ্যের ভাড়ারে অনেকখানি অর্থ জমা পড়েছিল। কিন্তু এরইমধ্যে মদের দাম ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। বুধবার ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যে সুরাপ্রেমীদের মন ফের ভাঙবে তা আর বলার অপেক্ষা রাখেনা। সরকারি সুত্রের খবর, এই সিদ্ধান্ত অনুযায়ী যেকোন ব্র্যান্ডের মদের পাশাপাশি বিয়ারের দামও বাড়তে চলেছে। একইসাথে কোভিড সেসও আনা হয়েছে। সুত্রের খবর, বিয়ার এবং দেশে উৎপাদিত বিদেশি মদে ১০-৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে প্রিমিয়াম ব্র্যান্ড ইন্ডিয়া মেড ফরেন লিকারের ওপর ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই সেবিষয়ে অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। তখন থেকেই প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা ছাড়া বন্ধ প্রায় সমস্ত কিছু। আর তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। দেশে প্রথম করোনা সংক্রমণ দেখা যায় কেরলে। কিছুদিনের মধ্যে করোনার জেরে সেখানকার পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায়। তাই বর্তমানে সেই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি বেশ সংকটের মুখে। গত ৫০ দিনে প্রায় ২১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে পিনারাই সরকার। তাই রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে মদের দাম বাড়াল সেরাজ্যের সরকার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

