‘অশ্বডিম্ব, দুর্দিনে মানুষকে ধোঁকা দেওয়া হল!’ কেন্দ্রের প্যাকেজ নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রের ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ আসলেই ‘অশ্বডিম্ব’, এ ভাষাতেই মোদী সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাংবাদিক বৈঠকের পরই নবান্নে মমতা বলেন, ”গোটাটাই বিগ জিরো। কাল যে কথা বলা হয়েছিল, দেশবাসীর আশা জেগেছিল। ভেবেছিলাম হয়তো রাজ্যগুলো কিছু পাবে। কিছু নেই। অশ্ব ডিম্ব”।

এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী আরও বলেন, ”এই দুর্দিনেও মানুষকে ধোঁকা, ভাঁওতা দিয়েছে। কর্মসংস্থানের কথা নেই। কিছু দেওয়া হয়নি। শূণ্যের থালি নিয়ে কী কিছু হবে মানুষের! বিপদে পড়া মানুষকে কিছু দেওয়া হল না। কেন কৃষিঋণ মকুব করা হল না? কেন্দ্রের প্যাকেজ আইওয়াশ”।

এদিন মমতা আরও বলেন, ”প্রধানমন্ত্রী কাল একরকম বলেছেন, আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ আরেক কথা বলেছেন। জানি না, উনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে মিসলিডিং করেছেন কিনা, সেটা আগামী দিন দেশ বুঝবে। অর্থমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে, অর্থনীতি তলানিতে ঠেকবে। রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেশ কীভাবে দাঁড়াবে! রাজ্যগুলো তো একেকটা স্তম্ভ। আমরা ৫২ হাজার কোটি টাকা বকেয়া বাবদ পাই, সেটা দিচ্ছে না”।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ৩ লক্ষ কোটির ঋণদানের প্রসঙ্গে মমতা বলেন, ”ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাংলায় ৯০ হাজার কোটি টাকা দেয়”।

রীতিমতো ক্ষোভ দেখিয়ে তিনি বলেন, ‘একটাও পয়সাও দেওয়া হল না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করা হল, লকডাউনের নামে রাজ্যগুলোকে লকআউট করে দিল। গণতন্ত্র থমকে গেছে। মানুষের বাঁচার অধিকার থমকে গেছে। আমরা এখনও ১০০% বেতন দিয়ে যাচ্ছি।’

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube