এবার আধাসেনার ক্যান্টিনে মিলবে শুধুমাত্র স্বদেশী পণ্য, জানিয়ে দিল কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার রাত ৮ টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে একাধিক বার্তা দেন তিনি। দেশের এই সংকটের দিনে দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি স্থানীয় পণ্যের ওপর দেশবাসীকে নির্ভরশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেই পরামর্শ নেমেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ক্যান্টিনে এবার থেকে স্বদেশি সামগ্রী বিক্রির নির্দেশিকা দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এবিষয়ে বুধবার সকালে বেশ কয়েকটি ট্যুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত ভারতীয় সংস্থাগুলিকে আর্থিকভাবে উন্নত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে।

এদিন একটি ট্যুইটে স্বারাষ্ট্রমন্ত্রী লেখেন, “গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার পরামর্শ দেন। একইসাথে স্বদেশী পণ্য ব্যবহার করার জন্য সকলকে অনুরোধও জানান তিনি। এই সিদ্ধান্ত কার্যকর হলে আগামিদিনে ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পরিস্থিতিতে পৌঁছবে।” 

পরেই আরও একটি ট্যুইট করে অমিত শাহ লেখেন, “এরপরই (প্রধানমন্ত্রীর ঘোষণার পর) স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ক্যান্টিনে শুধুমাত্র স্বদেশি সামগ্রী বিক্রি করা হবে। আগামী ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ফলে দেশের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ১০ লক্ষ জওয়ান ও তাঁদের পরিবারের ৫০ লক্ষ সদস্য স্বদেশী সামগ্রী ব্যবহার করবে।”

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, এনআসজি ও আইটিবিপি। বলাবাহুল্য, এই সমস্ত সশস্ত্র পুলিশ বাহিনীর ক্যান্টিনগুলিতে বছরে প্রায় ২৮০০ কোটি টাকার পণ্য কেনা হয়ে থাকে। এই পুরো টাকার জিনিসপত্র যদি স্বদেশী সংস্থা গুলি থেকে নেওয়া হয়, তাহলে এই সংস্থাগুলি আর্থিক ভাবে অনেকখানি উপকৃত হবে বলই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube