নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেশবাসীর জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি। আর সেই প্যাকেজ ঘোষণার পরেই বুধবার ডলারের তুলনায় বাড়ল টাকার দাম। এদিন ২১ পয়সা বেড়ে যাওয়ায় এক ডলারের দাম দাঁড়াল ৭৫.৩০ টাকাতে।
আর্থনীতিবিদদের মতে, প্রধানমন্ত্রীর আর্থির প্যাকেজ ঘোষণার ফলে বাণিজ্য মহলে অনেকখানি উৎসাহ বেড়েছে। বুধবার সকালে ডলার ও রুপির এক্সচেঞ্জ রেট প্রথমে ছিল ৭৫.৩১ টাকা। পরে তা হল ৭৫.৩০ টাকা। তবে মঙ্গলবার পর্যন্ত রুপি ও ডলারের বিনিময় মূল্য ছিল ৭৫.৫১ টাকা। প্রসঙ্গত, মঙ্গলবার জাতির উদ্দশ্যে ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দেন, আগামী ১৮ মে থেকে ফের ৪.০ দফায় লকডাউন শুরু হবে। তাঁর কথায়, “সরকারি নিয়ম মেনে নতুন রূপেই আসছে লকডাউন ৪.০। ১৮ মে-এর আগে তার বিস্তারিত বিবরণ দেওয়া হবে।” তবে চতুর্থ দফায়, তৃতীয় দফার তুলনায় লকডাউন অনেকটাই শিথিল করা হবে বলে বলে আগেই ইঙ্গিত মিলেছিল। কারন দেশের আর্থনাতিক কাঠামো ভেঙে পড়ায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা চাইছেন অর্থনৈতিক কাজকর্ম শুরু করতে। তাই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এদিন ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই প্যাকেজ কুটির উদ্যোগ, গ্রামোদ্যোগ, কৃষি ক্ষেত্র ও মধ্যবিত্ত সকলের জন্যই কর্যকর হবে। এমনকি উচ্চবিত্তরাও এই প্যাকেজের আওতাভুক্ত হবেন। এটি আত্মনির্ভর ভারতকে নতুন গতি দেবে বলেই এদিন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই প্যাকেজ সম্পর্কে আজ বিকেল ৪টেয় বিস্তারিত ব্যাখ্যা দেবেন কেন্দ্রীয় আর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

