নিউজটাইম ওয়েবডেস্ক : কোন ভাবেই যেন কমছেনা করোনা আতঙ্ক। এদিন ফের একই হাসপাতালে হদিশ মিলল কমপক্ষে ১৬০ জন করোনা আক্রান্তের। তাঁরা সকলেই দিল্লির বাবাসাহেব আম্বেদকর হাসপাতালের কর্মী। এমন ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই হাসপাতাল সহ পার্শ্ববর্তী এলাকায়।
দিনের পর দিন দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই মারণ ভাইরাস থেকে দেশবাসীকে কিভাবে রক্ষা করা সম্ভব, তা নিয়েই চিন্তায় পড়েছে দেশের প্রশাসন। ইতিমধ্যেই সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। কিন্তু সংক্রমণ কম হওয়ার কোন বালাই নেই। এই মুহূর্তে করোনা সংক্রমণের বিচারে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। তার মধ্যে নতুন করে ১৬০ জন হাসপাতাল কর্মীর করোনা সংক্রমণে ফের বাড়ল উদ্বেগ। করোনা আক্রান্তকে সঠিকভাবে আইসোলেশনে না রাখার কারনে এই সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দফতরের। হাসপাতাল সুত্রের খবর, গত কয়েকদিন ধরেই স্বাস্থ্যকেন্দ্রের অনেকের শরীরেই করোনার উপসর্গ দেখা যায়। সন্দেহের ভিত্তিতে সকলের কোভিড-১৯ টেস্ট করা হলে ১৬০ জন কর্মীর করোনা পজেটিভ ধরা পড়ে। তাঁদের মধ্যে রয়েছেন নার্স, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যকর্মী এমনকি সাফাই কর্মীরাও। উল্লেখ্য, দিল্লিতে এখনও পর্যন্ত করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৩৯ জন। এবং মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

