বাড়ছে বেকারত্বের হার,চাকরি হারিয়েছেন ১১.৪ কোটি

নিউজটাইম ওয়েবডেস্ক : কাউকে চাকরি থেকে তাড়নো হবে না, আর্জি জানিয়েছিল মোদী সরকার। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আরও বাড়ছে বেকারত্বের হার। মোট ১১.৪ কোটি চাকরি লকডাউনের বাজারে অবলুপ্ত হয়ে গিয়েছে বলে জানিয়েছে সি এম আই ই। সবচয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোটো ব্যবসায়ী ও দিনমজুররা।  মে-র প্রথম সপ্তাহে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৭.১ শতাংশ, যেটা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। দেশে শিল্পোৎপাদন কমেছে ১৬.৭ শতাংশ। 

প্রসঙ্গত করোনার জেরে ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। তা বৃদ্ধি করা হয়েছে ক্রমশ:। ১৮ মে থেকে যে চতুর্থ লকডাউন হবে, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এতে অবশ্য করোনা দমেনি। দেশে এখন করোনায় আক্রান্ত ৭৪ হাজার, মৃত ২৩০০। কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে অর্থনীতি।

ম্যানুফ্যাকচারিংয়ে উৎপাদন কমেছে ২০.৬ শতাংশ, বিদ্যুৎ উৎপাদন কমেছে ৬.৮ শতাংশ। ২৬ এপ্রিলের সপ্তাহে বেকারত্ব ছিল ২১.১ শতাংশ, তার আগের সপ্তাহে ২৬.২ শতাংশ।

 এক সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, এপ্রিলে ১১.৪ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। মার্চ মাসেই কর্মরত ছিলেন ৩৯.৬ কোটি মানুষ, কিন্তু তারপর এপ্রিলে চাকরি হারিয়েছেন ২৯ শতাংশ মানুষ। এখন চাকরি আছে ২৮.২ কোটি মানুষের। 

প্রধানমন্ত্রী বলেছেন তিনি জীবন ও জীবিকা উভয় বাঁচাতে সচেতন। তাই চতুর্থ লকডাউন আসবে নতুন নিয়ম নিয়ে। একই সঙ্গে অর্থনীতিকে চাঙ্গা করতে দেওয়া হচ্ছে কুড়ি লক্ষ কোটি টাকা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube