নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগণের কায়দায় স্টান্ট করতে গিয়ে এবার বেশ বিপাক পড়তে হল এক পুলিশকর্মীকে। এই স্টান্টের জেরে নেটিজেনদের একাংশের কাছ থেকে তিনি প্রশংসা কুড়িয়েছেন ঠিকই তবে একইসাথে মোটা অঙ্কের জরিমানাও গুনতে হয়েছে তাঁকে।
এবার একটু খোলসা করেই বলা যাক। ১৯৯১ সালে রোহিত শেট্টি পরিচালিত ফুল অউর কাঁটে ছবিতে দুটি বাইকে পা রেখে স্টান্ট দেখান অজয় দেবগণ। আর সেই স্টান্ট এতাটাই জনপ্রিয়তা লাভ করে যে পরে সিংহমেও অজয়কে দিয়ে তা করান রোহিত শেট্টি। তবে সেই ছবিতে বাইকের পরিবর্তে ছিল দুটি চারচাকা গাড়ি। এবার সেই স্টান্টই নকল করলেন মধ্যপ্রদেশের নরসিংহগড় থানার মনোজ যাদব নামের এক পুলিশ আধিকারিক। সাথে সাথেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, অজয় দেবগণের স্টাইলে দুটি গাড়ির মাথায় পা দিয়ে এগিয়ে আসছেন মনোজ যাদব। গাড়ি দুটির গতি বেশ ধীরেই রয়েছে। চোখে সানগ্লাস ও গায়ে পুলিশের উর্দি চাপিয়ে কোনরকম ভয় না পেয়েই হাত নাড়তে নাড়তে এবং চুমু দিতে দিতে এগিয়ে আসছেন তিনি। কিন্তু আজয় দেবগণের নকল করতে গিয়ে যে তার এইভাবে খেসারত দিতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ওই পুলিশকর্মী। জানা গিয়েছে এই স্টান্ট করার জন্য ৫ হাজার টাকা জরিমানা দিতে হয় তাঁকে। অনেকের মতে, তাঁর এই স্টান্ট সাধারণ মানুষ বিশেষ করে যুব সম্প্রদায়ের জন্য ভুল বার্তা বহন করতে পারে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

