করোনা আবহে মোটা অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা, মোদীকে তোপ চিদাম্বরমের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে ফের মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই দেশবাসীর উদ্দেশ্যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি। আর সেই প্যাকেজ নিয়েই এবার প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এদিন ট্যুইট করে চিদাম্বরম লেখেন, ‘শুধুমাত্র শিরোনাম দিয়েই ফাঁকা পৃষ্ঠা ধরিয়েছেন মোদী।’

সব মিলিয়ে এদিন ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন মোদী। যা ভারতের জিডিপির ১০ শতাংশ। এদিন প্রধানমন্ত্রী জানান, এই আর্থিক প্যাকেজের সবিস্তারে ব্যাখ্যা দেবেন অর্থমন্ত্রী।  প্রধানমন্ত্রীর কথায়, এই প্যাকেজ কুটির উদ্যোগ, গ্রামোদ্যোগ, কৃষি ক্ষেত্র ও মধ্যবিত্ত সকলের জন্যই কর্যকর হবে। এমনকি উচ্চবিত্তরাও এই প্যাকেজের আওতাভুক্ত হবেন। এটি আত্মনির্ভর ভারতকে নতুন গতি দেবে বলেই এদিন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ঠেলাওয়ালা থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর মানুষগুলোর কষ্টের কথাও এদিন ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এরা অনেক তপস্যা করেছে। অনেক কষ্ট করেছে। আজ ওদের আর্থিক উন্নতির জন্য আমাদের বড় কোনও পদক্ষেপ নিতে হবে।’ একইসাথে স্থানীয় পণ্যের ওপর দেশবাসীকে নির্ভরশীল হওয়ার জন্য অনুরোধ করেন মোদী।

এরপরেই প্রধানমন্ত্রী আর্থিক প্যাকজকে কটাক্ষ করে ট্যুইটে প্রাক্তন আর্থমন্ত্রী লেখেন, ‘প্রধানমন্ত্রী একটি শিরোনাম সহ ফাঁকা পৃষ্ঠা ধরিয়ে দিয়েছেন। সেই ফাঁকা পৃষ্ঠাটি পূরণ করার জন্য এখন অর্থমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি।’ এখানেই শেষ না করে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা আরও লেখেন, ‘কেন্দ্রের ওই প্যাকেজে কারা কী পাচ্ছেন তাই আমরা দেখব। ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা নিজ রাজ্যে ফেরার পর তাঁরা সরকারের তরফে কী কী পাচ্ছেন সেটার দিকেও আমাদের নজর থাকবে। একইসাথে গরিব পরিবারগুলি এই অর্থের থেকে বাস্তবেই কোন লাভ হচ্ছে কিনা সেদিকটিও আমরা খেয়াল রাখব।’

আজ বিকেল ৪ টেয় সাংবাদিক বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় আর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ নিয়ে বিস্তারিত তথ্য জানতে এখন সেদিয়েই তাকিয়ে দেশবাসী। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube