নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেশের সামগ্রিক করোনা পরিস্থিতি তুলে ধরে দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার বার্তা দেন তিনি। একইসাথে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বুধবার থেকে আর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত বিবরণ দেবেন। সেই মর্মে বুধবার বিকেল ৪টে নাগাদ সাংবাদিক বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় আর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এদিন প্রধানমন্ত্রীর যে প্যাকেজ ঘোষণা করেছেন, তা ভারতের জিডিপির ১০ শতাংশ। প্রধানমন্ত্রীর কথায় এই প্যাকেজ কুটির উদ্যোগ, গ্রামোদ্যোগ, কৃষি ক্ষেত্র ও মধ্যবিত্ত সকলের জন্যই কর্যকর হবে। এমনকি উচ্চবিত্তরাও এই প্যাকেজের আওতাভুক্ত হবেন। এটি আত্মনির্ভর ভারতকে নতুন গতি দেবে বলেই এদিন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর ভাষণের পর নির্মলা সীতারামন বেশ কয়েকটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, এটাকে শুধুমাত্র আর্থিক প্যাকেজ হিসাবে দেখলেই চলবেনা। দেশের আর্থনীতিকে চাঙ্গা করতে এবং নতুন প্রাণ দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী এদিন আরও বলেন, “ক্রমবর্ধমান পরিবর্তন নয় সর্বস্তরের পরিবর্তন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছি আমরা। এই বিশ্বমারীর চ্যালেঞ্জকে একটা বড় সুযোগে পরিণত করতে হবে। অখণ্ড আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে।” প্রসঙ্গত, ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন দফায় মোট ৭.৮ লক্ষ কোটি টাকা ঘোষণা করেছে। একইসাথে ২৭ মার্চ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১.৭ লক্ষ কোটি টাকার (মোট ৯.৫ লক্ষ কোটি টাকার) আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। সুতরাং ২০ লক্ষ কোটির মধ্যে আর অবশিষ্ট রইল ১১.৫০ লক্ষ কোটি টাকা। বুধবার সেই অবশিষ্ট টাকারই প্যাকেজ ঘোষণা করতে চলেছেন নির্মলা সীতারামন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

