১৮ মে থেকে নতুন রূপে আসছে লকডাউন ৪.০, স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই এদিন ১৮ মে থেকে ফের  লকডাউনের সময়সীমা বার্ধিত করার স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি। তবে কতদিনের জন্য লকডাউন বাড়বে, সেবিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রধানমন্ত্রী। 

আগামী ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। তার পর ফের লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কিনা, তা নিয়েই ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছিল। তারই মধ্যে এদিন প্রধানমন্ত্রী বলেন, “সরকারি নিয়ম মেনে নতুন রূপেই আসছে লকডাউন ৪.০। ১৮ মে-এর আগে তার বিস্তারিত বিবরণ দেওয়া হবে।” তবে সেখানে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা বাড়ানোরও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

সোমবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরেই ১৭ মে-এর পর লকডাউন বর্ধিত করার ইঙ্গিত মিলেছিল। এমনকি সেবিষয়ে মুখ্যমন্ত্রীদের সাথেও আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকেও বেশিরভাগ মুখ্যমন্ত্রী লকডাউনের বৃদ্ধির পক্ষেই সওয়াল করেন। তাই মঙ্গলবার ভাষণ দিতে গিয়ে চতুর্থ দফার লকডাউনের কথা জাতির উদ্দেশ্যে জানালেন প্রধানমন্ত্রী। তবে চতুর্থ দফায়, তৃতীয় দফার তুলনায় লকডাউন অনেকটাই শিথিল করা হবে বলে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জানান মোদী।

একইসাথে এদিন সব মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্যাকেজ ভারতের জিডিপির ১০ শতাংশ বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর কথায় এই প্যাকেজ কুটির উদ্যোগ, গ্রামোদ্যোগ, কৃষি ক্ষেত্র ও মধ্যবিত্ত সকলের জন্যই কর্যকর হবে। এমনকি উচ্চবিত্তরাও এই প্যাকেজের আওতাভুক্ত হবেন। এটি আত্মনির্ভর ভারতকে নতুন গতি দেবে বলেই এদিন আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube