কলকাতায় সংক্রমণের সংখ্যা সর্বাধিক, লকডাউনের কড়াকড়ি ৩১টি ওয়ার্ডে

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার পুলিশ কমিশপার অনুজ শর্মার সাথে করোনা মোকাবিলা নিয়ে আলোচনায় বসেন পুর-প্রশাসক ফিরহাদ হাকিম। সেই বৈঠকেই পুর-স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ একটি পরিসংখ্যান দিয়ে জানান, রাজ্যে আক্রান্তের সংখ্যায় কলকাতা সর্বোচ্চ, তার মধ্যে ৬৪ শতাংশ পুরুষ। এই বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেন ফিরহাদ হাাকিম।

বৈঠক শেষে পুর-প্রশাসক জানান, বর্তমানে ভ্রাম্যমান গাড়িতে এলাকা ভিত্তিক সোয়াব নমুনা সংগ্রহের কাজও শুরু করার কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। পুর আধিকারিকরা জানান, পুরসভাগুলি নিজে থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে এর ফলে সংক্রমণ চিহ্নিত করা যাচ্ছে দ্রুত। এলাকায় সাবধানতা অবলম্বন করা যাচ্ছে দ্রুত।

কলকাতায় সংক্রমণের হার বেশি হওয়ার কারণ হিসেবে লকডাউন ঠিকমত কার্যকর না হওয়াকেই দুষছেন অনেকে। এই বিষয়েও দীর্ঘ আলোচনা হয় বৈঠকে। লকডাউন সফল করতে পুলিশকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে জানান পুর কমিশনার খলিল আহমেদ।

বুধবার থেকেই শহরের ১৪১ টি ওয়ার্ডে প্রচার কর্মসূচী শুরু হবে। মূলত করোনা মোকাবিলার বিধি নিষেধ নিয়ে প্রচার হলেও তার সাথে সাথে হবে ডেঙ্গি সচেতনতার প্রচারও। এর জন্য নামবে বিশেষ ধরণের প্রচার গাড়ি।

বুধবারও শহরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন। কলকাতায় ১৪১ টি ওয়ার্ডের মধ্যে করোনা সংক্রমণ হয়েছে ১১৩টি ওয়ার্ডে। সর্বাধিক সংক্রমণ হওয়া ৩১ টি ওয়ার্ডের তালিকা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের হাতে। পুরসভার পক্ষ থেকে ঐ ৩১ টি ওয়ার্ডে কড়া হাতে লকডাউন কার্যকর করার অনুরোধ করা হয়েছে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube