বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষের দোরগোড়ায়

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। মৃত্যুর হার অনুযায়ী আগামী  ৪৮ ঘন্টায় মৃতের সংখ্যা ছাড়াবে ৩ লক্ষ। গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যাও প্রায় ৪৩ লক্ষ।

গত ২৪ ঘন্টায় বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৫২৭২ জনের। এর মধ্যে সিংহভাগ আমেরিকার। গত ২৪ ঘন্টায় এই দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫৮২ জনের। মার্কিন মুলুকে মোট মৃতের সংখ্যা ৮৩ হাজার ৩৭৭। সংক্রামিত ১৪ লক্ষ ১৮ হাজার ১৫৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার।

সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া। এই দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩২ হাজার ২৪৩। মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের। ব্রিটেনে মৃতের সংখ্যা ৩২ হাজারেরও বেশি।

আমেরিকা ও ব্রিটেনের সাথে সাথে মৃত্যু সংখ্যা বেড়ে চলেছে ব্রাজিলে। এ পর্যন্ত ব্রাজিলে মৃত্যু সংখ্যা ১২ হাজার। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭৯।

করোনার জেরে মৃত্যুপূরীতে রূপান্তরিত হয়েছিল ইতালি। তবে এখন বেশ খানিকটা নিয়ন্ত্রণে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় এই দেশে মৃতের সংখ্যা ১৭২।

কানাডা ও নেদারল্যান্ডে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০০ এর গন্ডি।  কানাডায় মৃতের সংখ্যা ৫১৬৯। এবং নেদারল্যান্ডে ৫৫১০। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন খরে আক্রান্ত ৯৬৯।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube