নিউজটাইম ওয়েবডেস্ক : পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে আন্তরিক চেষ্টা করছে রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যেই ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ শুরু হয়েছে। আরও ১০০ টি ট্রেন আসবে, তাতে ফিরবেন এই সমস্ত আটকে থাকা শ্রমিক।
বৈঠকে তিনি বলেন, শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ হবে ধাপে ধাপে। কারণ স্ক্রিনিং না করে তাদের বাড়ি পাঠানো যাবেনা। তাতে সংক্রমণের সম্ভাবনা থাকবে, হতে পারে গোষ্ঠী সংক্রমণও। একটু ধৈর্য ধরতে হবে সকলকেই। বৈঠকে কার্যত করোনার পরিসংখ্যান দেন মমতা। তিনি জানান, গত ১৭ই মার্চ রাজ্যে প্রথম করোনা পজিটিভ পাওয়া যায়। এটির সাথেও বিদেশি যোগ ছিল। এরপরও রাজ্যে প্রায় ১ লক্ষ মানুষ এসেছে। গত কয়েকদিনে ৯০ হাজার মানুষকে ফেরানো হয়েছে বাসে। এত মানুষ একসাথে ফেরানো যায়না। তা রাজ্য এবং আগত মানুষ দুয়ের জন্যেই বিপজ্জনক। মুখ্যমন্ত্রী জানান, ভিনরাজ্য থেকে যারা আসছেন তারি সকলেই তাদের বাড়ি ফিরতে পারবেন। তবে আগে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট জেলার ডিএম বা এসপির সাথে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

