নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি ট্যুইটে জানানো হয়, এদিন রাত ৮ টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে একাধিক বার্তা দেন প্রধানমন্ত্রী। দেশের এই সংকটের দিনে দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার অনুরোধও জানান। একইসাথে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে এদিন মোটা অঙ্কের আর্থির প্যাকেজও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
সব মিলিয়ে এদিন ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন মোদী। যদিও তা নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। বুধবার থেকে আর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্যাকেজের ব্যাখ্যা দেবেন। এই প্যাকেজ ভারতের জিডিপির ১০ শতাংশ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায় এই প্যাকেজ কুটির উদ্যোগ, গ্রামোদ্যোগ, কৃষি ক্ষেত্র ও মধ্যবিত্ত সকলের জন্যই কর্যকর হবে। এমনকি উচ্চবিত্তরাও এই প্যাকেজের আওতাভুক্ত হবেন। এটি আত্মনির্ভর ভারতকে নতুন গতি দেবে বলেই এদিন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ঠেলাওয়ালা থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর মানুষগুলোর কষ্টের কথাও এদিন ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এরা অনেক তপস্যা করেছে। অনেক কষ্ট করেছে। আজ ওদের আর্থিক উন্নতির জন্য আমাদের বড় কোনও পদক্ষেপ নিতে হবে।’ একইসাথে স্থানীয় পণ্যের ওপর দেশবাসীকে নির্ভরশীল হওয়ার জন্য অনুরোধ করেন মোদী। এবিষয়ে তিনি বলেন, ‘সংকটের সময় আমরা স্থানীয় দোকান কিংবা ম্যানুফ্যাকচারারের গুরুত্ব বুঝেছি। সময় আমাদের শিখিয়েছে, লোকাল বা স্থানীয় এই সব ক্ষেত্রই আমাদের জীবনের মন্ত্র হয়ে উঠবে। গ্লোবাল ব্র্যান্ডগুলোও একসময় লোকাল ছিল। তারপর তাদের প্রচার হওয়াতেই তারা বিশ্বে জায়গা করে নিয়েছে।’ স্থানীয় ব্র্যান্ডের জিনিস ব্যবহারের পাশাপাশি তার প্রচারও করার কথা বলেন তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

