বারুইপুরে নদীতে ডুবে মৃত্যু দুই কিশোরের

নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণ কলকাতার বারুইপুরে, নদীতে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। এই দুই কিশোরের নাম পিয়ুশ তিওয়ারি (১৫) ও অমন কুমার তিওয়ারি (১৮), জানায় পুলিশ।

পুলিশের অনুমান, দঃ চব্বিশ পরগণার বালিঘাট এলাকায় গঙ্গার চরের মাটি তুলতে নামে পিয়ুশ। এই সময়ে ভারসাম্য হারিয়ে পরে যায় এই কিশোর। তাকে বাচাতে প্রায় সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয় দেয় অমন। দু’জনেই জলের স্রোতে সামলাতে না পেরে তলিয়ে যায় গভীরে।

এই দুই কিশোরের বাবা প্রদীপ কুমার তিওয়ারি গঙ্গার ওপারের একটি জুটমিলে কর্মরত। বাঁকুড়ার থেকে আসা এই পরিবার বজবজের সারেঙ্গাবাদ অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকেন।

বাবা প্রদীপ কুমার তিওয়ারি কাজে যোগ দেওয়ার জন্য জেটির দিকে রওনা দিলে তাঁর সাথে দুই কিশোরও যায়। বাবা লঞ্চে উঠে যাওয়ার পর ঘটে এই দুর্ঘটনা। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube