রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১১০, মৃত ৮, জানালেন স্বরাষ্ট্রসচিব

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার পরিসংখ্যান তুলে ধরলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান রাজ্যে ফের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১০ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর সাথে এদিনের বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেও। এদিন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান তুলে ধরে জানান, “রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১১০ জন। মৃৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৩ জন। আজ তা বেড়ে হয় ২ হাজার ১৭৩। রাজ্যের সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৬হাজার ৯৭৮জন। সেখান থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ২২জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪ হাজার ২৯৬ জন। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮হাজার ১৯৯জন।”

এদিন বৈঠকে মুখ্য়মন্ত্রী রাজ্যের স্বাস্থ পরিষেবা প্রসঙ্গে বলেন, ‘বড় রাজ্যগুলোর ক্ষেত্রে আমরা বর্তমানে ১০ নম্বরে। চ্যালেঞ্জ করে বলছি, গত ১০ বছরে বাংলার স্বাস্থ্যক্ষেত্রের মতো উন্নয়ন দেশের আর কোথাও হয়নি।’ এখনও পর্যন্ত রাজ্যে মোট ৫২ হাজার ৬২২ জনের করোনা পরীক্ষা হয়েছে বলে দাবি স্বরাষ্ট্রসচিবের। এদিন তিনি আরও জানান, রাজ্যে সুস্থতার হার ২৮ শতাংশ। তাই এই মারণ ভাইরাস প্রসঙ্গে কোন অপপ্রচারে কান না দিয়ে এই কঠিন পরিস্থিতিতে সমস্ত রাজ্যবাসীকে লড়াই করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube