জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর, কী কী বললেন দেখে নিন এক ঝলকে

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। এদিনই  দুপুর ১২ টা নাগাদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়েছে, ‘আজ রাত আটটায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন শ্রী নরেন্দ্র মোদি।’ 

 

  • করোনা যুদ্ধ ৪ মাস অতিক্রম করল।
  • বিশ্ব জুড়ে পৌনে তিন লাখ মানুষের মৃত্য হয়েছে।
  • মৃতদের পরিবারের প্রতি সমবেদনা।
  • বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ সংকটের মুখে।
  • একটা ভাইরাসের জেরে গোটা দুনিয়া তছনছ হয়ে গিয়েছে।
  • মানবজাতির জন্য এই সংকট অকল্পনীয়।
  • করোনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ ‘আত্মনির্ভর ভারত’।
  • আমাদের বাঁচতেও হবে এবং আগে এগোতেও হবে।
  • সংকটের থেকে আমাদের যুদ্ধ জয়ের সংকল্প নিতে হবে।
  • করোনা মোকাবিলায় গোটা বিশ্বে নজির গড়েছে ভারত।
  • ভারতে প্রতিদিন ২ লক্ষ পিপিই কিট ও ২ লক্ষ মাস্ক তৈরি হচ্ছে।
  • এই সংকটের মধ্যে ভারতের তৈরি ওষুধ এক নতুন আশা দেখাচ্ছে।
  • গোটা বিশ্ব ভারতের প্রশংসায় মেতেছে।
  • ভারতের কাছে এখন প্রধান লক্ষ্য দেশের অর্থনাতিকে চাঙ্গা করা।
  • করোনা মোকাবিলায় বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা।
  • সব মিলেয়ে প্রায় ২০ লক্ষ কোটি টাকার আর্থির প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর।
  • এই প্যাকেজ ভারতের জিডিপির ১০ শতাংশ।
  • এই প্যাকেজ আত্মনির্ভর ভারতকে নতুন গতি দেবে। 
  • বুধবার থেকে অর্থমন্ত্রী এই প্যাকেজের বিস্তারিত বিবরণ দেবেন।
  • এই আর্থিক প্যাকেজ গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের জন্যই। 
  • বিশেষ নজর গরিব ও দিনমজুরদের ওপর।
  • আমাদের স্থানীয় পণ্যের ওপর বেশি নির্ভরশীল হতে হবে।
  • সরকারি নিয়ম মেনে নতুন রূপেই আসছে লকডাউন।
  • ১৮ মে-এর আগে তার বিবরণ দেওয়া হবে।
 

 

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube