নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে বেনজির সাহসিকতা চিকিৎসকের। দিল্লি এইমসের চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালেন এক করোনা রোগীকে। এইমসের রেসিডেন্ট চিকিৎসক জাহিদ আব্দুল মাজেদ চিকিৎসায় অসুবিধে হওয়ায় তাঁর পিপিই খুলে ফেলেন।
সিভিয়ার রেসপিরেটরি সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগীকে অ্যাম্বুলেন্স থেকে হাসপাতালে আনার সময় তার অক্সিজেনের নল খুলে যায়। যা সারি রোগীর পক্ষে প্রাণঘাতী হতে পারে। এই সময়ে তার নলটি রি-ইনটিউবেট করার সময়ে অসুবিধা হওয়ায় পিপিই খুলে নেন জাহিদ। স্ট্যান্ডার্ড পিপিই কিটে পরিধেয় বস্ত্রের সাথ সাথে চোখের দ্বারা যাতে সংক্রমণ না হয় তার জন্য দেওয়া হয় গগলসও। সেই গগলসের জন্যেই সমস্যা হয় এই চিকিৎসকের। এই গগলসটি তিনি খুলে নেন। করোনা রোগীর সংস্পর্শে চোখ অসুরক্ষিত থাকা বেশ বিপজ্জনক। কারণ চোখ থেকেও হতে পারে সংক্রমণ। এবং রিইনটিউবেশনের প্রক্রিয়ার সময়ে সংক্রমণের সম্ভাবনা থাকে অনেক বেশি। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সমস্ত বিপদের কথা জেনেও নিজের দায়িত্বের প্রতি দায়বদ্ধ থেকেছি আমি। তাই এই কাজ।” এখন তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং লালারসের নমুনাও পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ডাঃ জাহিদের এই সাহসী পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ এইমসের চিকিৎসক মহল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

