বাংলাকে বদনাম করার চেষ্টা কোন ভাবেই বরদাস্ত নয়, বিস্ফোরক মমতা

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যো করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিভাবে এই সংক্রমণ থেকে মুক্তি মিলবে, তা নিয়েই চিন্তা বাড়ছে প্রশাসনের। এই পরিস্থিতে ফের নাম না করে বিজেপিকে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। করোনা আবহে গোরুয়া শিবির ক্রমাগত রাজনীতি করে চলেছে বলেও এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে দাবি করেন মমতা। তাঁর কথায়, ‘ভোট তো এখনও দেরি আছে, এত তাড়াতাড়ি দাঙ্গা, কুৎসা, চক্রান্ত! এমন পরিস্থিতিতে তা করা যায়? বাংলাকে অপমান করতে পারেন কারণ আপনার বাংলার নন বলে।’

মুখ্যমন্ত্রী এদিন বিজেপি শিবিরের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘প্ররোচনা দিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা বিভেদ সৃষ্টি করার সময় নয়। এত তাড়াতাড়ি ধৈর্য হারালে হবে! নির্বাচন তো আগামী বছরের মে মাসে! বাংলার বদনাম হলে আপনাদের গায়ে লাগে না?’ এখানেই শেষ না করে তিনি আরও বলেন, ‘বাংলা সব ধর্মকে একসঙ্গে নিয়েই চলে। আমিও একসময় এর বিরোধীতা করতাম। অভিযোগ থাকলে গণতন্ত্রে জানানোর ব্যবস্থা আছে। হিংসা হলে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় জানান, ‘বড় রাজ্যগুলোর ক্ষেত্রে আমরা বর্তমানে ১০ নম্বরে। চ্যালেঞ্জ করে বলছি, গত ১০ বছরে বাংলার স্বাস্থ্যক্ষেত্রের মতো উন্নয়ন দেশের আর কোথাও হয়নি। অথচ এই পরিস্থিতিতেও কুৎসা, দাঙ্গা করে চলেছেন। পারছেন? আপনাদের লজ্জা করে না।’ এদিন নবান্ন থেকে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতি করারও অভিযোগ তোলেন মমতা বন্দোপাধ্যায়।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube