রেড জোনকে তিনভাগে ভাগ করা হচ্ছে : মমতা বন্দ্যোপাধ্য়ায়

নিউজটাইম ওয়েবডেস্ক : এখনই করোনা যাবে বলে মনে করছেন না তিনি, ভাইরাস পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমন মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ”লকডাউন চলবে কড়াভাবে, কিন্তু লকডাউনের মধ্যে কাজও চলবে…আগামী ৩ মাসের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা দরকার”। আগামী দিনে করোনা পরিস্থিতিতে রেড জোনভুক্ত এলাকার মধ্যে কীভাবে ছাড় দেওয়া হবে, তা নিয়ে নয়া পরিকল্পনার কথা জানালেন মমতা। পাশাপাশি এদিন ফিল্ম ইন্ডাস্ট্রি-সহ একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করলেন মমতা।

যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়:
নবান্নে মুখ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রীও জানিয়েছেন এটা অনেকদিন চলবে। তিনমাসের পরিকল্পনা করতে হবে। রেড জোনের মধ্যেও তিনটি ভাগ করা হবে। রেড জোন এ, রেড জোন বি ও রেড জোন সি।

রেড জোন এ, বি ও সি কী বলতে যা বোঝায়:
এ প্রসঙ্গে মমতা বলেন, ”রেড জোন এ এলাকাগুলিতে কোনও ছাড় নয়। রেড জোন বি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এখানে যেসব ক্ষেত্রে ছাড় দিলে কোনও সমস্যা হবে না, সেগুলিতে ছাড় দেওয়া হবে। রেড জোন সি এলাকা হল কনটেনমেন্ট জোনের বাইরে ব্যারিকেড দেওয়া অংশ, সেখানে কিছু কিছু খোলা হবে। পুলিশ এটা দেখবে। ৩ দিনের মধ্য়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্যাপারে”।

লকডাউনে ছাড় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ”ধাপে ধাপে ছাড় দেওয়া হবে। প্রথম দফায় কাল থেকে ছাড় দেওয়া হবে। দ্বিতীয় দফায় ২১ মে থেকে”।

লকডাউনে মধ্যে আর যা যা ছাড় ঘোষণা করলেন মমতা:

* সোনার দোকান, বৈদ্যুতিক সামগ্রীর দোকান খোলা থাকবে
*মোবাইল চার্জিংয়ের দোকান খুলবে।
* রেস্তঁরা ছাড়া খাবারের দোকান খোলা থাকবে
*ফিল্ম-টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এডিটিং, মিক্সিং, ডাবিংয়ে ছাড় (সামাজিক দূরত্ব বজায় রেখে)
*বিড়ি শিল্পে ৫০ শতাংশ শ্রমিককে নিয়ে কাজ
*চা বাগানে ৫০ শতাংশ শ্রমিককে নিয়ে কাজ
*জেলার মধ্যে বাস-ট্যাক্সিকে ছাড় (গ্রিন জোন)
*১১ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডকে অনুমোদন
*তাঁতের হাট খোলা হবে।

মুখ্যমন্ত্রী সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেন। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। ২ মাস কাজ বন্ধ থাকায় অর্থনীতি ভেঙে পড়েছে। গ্রামীণ অর্থনীতিও ভেঙে পড়েছে। ১০০ দিনের কাজে জোর দেওয়া হচ্ছে। বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁরা চাইলে ১০০ দিনের কাজ করতে পারবেন”। মমতা আরও বলেন, ”১০০টি ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। বাইরে যাঁরা আছেন, তাঁদের ফেরানোর জন্য় এই পরিকল্পনা নেওয়া হয়েছে”।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube