নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকালেই বেঙ্গালুরু থেকে ১,২০০ জন যাত্রী নিয়ে এই রাজ্যে এলো বিশেষ ট্রেন। ওই ট্রেনের যাত্রীরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। লকডাউনের কারণে ভিনরাজ্যে আটকে ছিলেন তাঁরা। বাঁকুড়ায় ওই ট্রেনটি এসে পৌঁছনোর পরেই সেখান থেকে শুধু পরিযায়ী শ্রমিকরাই নামেন তা নয়, নামেন বেঙ্গালুরুতে চিকিৎসার প্রয়োজনে গিয়ে সেখানেই আটকে পড়া বহু রোগী ও তাঁর পরিজন। ভিনরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীরাও ফেরেন ওই ট্রেনে।করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু ২৫ মার্চ থেকে আচমকা লকডাউন করে দেওয়ায় বহু জায়গায় আটকে পড়েন অসংখ্য মানুষ। ঘর থেকে বাইরে ভিনরাজ্যে একরকম আশ্রয়হীন অবস্থায় কাটাতে হয়েছে তাঁদের। এবার ঘরে ফেরার জন্যে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। কেন্দ্রকে এবিষয়ে রাজ্য সরকারগুলোর তরফ থেকে বারংবার অনুরোধ করায় ১ মে থেকে চালু করা হয় বিশেষ ট্রেন “শ্রমিক স্পেশাল”। সেই ট্রেনে করেই এবার ঘরে ফিরলেন বাংলার মানুষজনও।
জানা গেছে, ২২ কোচের ওই “শ্রমিক স্পেশাল” ট্রেনটি গত ১০ মে কর্নাটকের রাজধানী থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়। সামাজিক দূরত্ব রক্ষা করতে ওই ট্রেনে যাত্রী হিসাবে উঠতে পারেন কেবলমাত্র ১,২০০ জনই। বেঙ্গালুরু থেকে রওনা হওয়ার দু’দিন পরে ট্রেনটি এরাজ্যের বাঁকুড়ায় এসে পৌঁছয়।- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

