আজ ভারতে আসতে বহু প্রতিক্ষিত ফোন অনর ৯এক্স প্রো

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার ভারতে আসছে অনর ৯এক্স প্রো। এই ফোনে থাকছে কিরিন৮১০ চিপসেট। সঙ্গে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা ও ৪০০০ এমএএইচ ব্যাটারি। ফেব্রুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছিল অনর ৯এক্স প্রো। । এবার ভারতে আসছে এই ফোন।

সম্প্রতি টুইটারে এক পোস্টে ভারতে অনর ৯এক্স প্রো লঞ্চের খবর নিশ্চিত করেছে চিনের কোম্পানিটি। ভারতে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা দামে এই ফোন লঞ্চ হতে পারে।

অনর ৯এক্স প্রো ফোনে একটি ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর  কিরিন৮১০ চিপসেট, ৬জিবি র্য়াম আর ২৫৬ জিবি স্টোরেজ।

এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকবে ৪৮  মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য অনর ৯এক্স প্রো ফোনে থাকছে ৪জি এল টি ই, ওয়াই ফাই, ব্লুটুথ, অনর ৯এক্স প্রো  ফোনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube