নিউজটাইম ওয়েবডেস্ক : চিনের উহান প্রদেশ থেকে তৈরি হওয়া নোভেল করোনা ভাইরাস। যা গত ৬ মাসে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে প্রায় গোটা পৃথিবীতে। বর্তমানে বিশ্বের সিংহভাগ করোনা সংক্রমণ রুখতে গৃহবন্দি। বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি থেকে বেরোনো কঠোর ভাবে নিষিদ্ধ।
বহু সংস্থা ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করেছে তাদের কর্মীদের জন্য। এরমধ্যেই গোটা বিশ্বে বিপুল হারে বেড়েছে ভায়াগ্রা ট্যাবলেটের বিক্রির পরিমাণ। সম্প্রতি ব্রিটেনে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা গেছে ভায়াগ্রা ট্যাবলেটের বিক্রি বেড়েছে প্রায় ৪০০। ২০১৯ এর মার্চ মাসের তুলনায় ২০২০র মার্চ মাসের বিক্রি বেড়েছে বিপুল পরিমাণে। লকডাউন জারি করার প্রধান কারণ ছিল করোনা সংক্রমণের মোকাবিলা করা। তবে ব্রিটেনবাসী যে এই লকডাউনের অন্যভাবে, এবং বেশ ভালো রকম সুবিধা নিচ্ছেন তা বলাই বাহুল্য।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

