‘ভারতের বিরুদ্ধে অবিলম্বে যুদ্ধে নামুন’, ইমরানকে পরামর্শ পাক মন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহের মধ্যেই কাশ্মীর সামান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে পাক সেনারা। এমনকি কাশ্মীরের বিভিন্ন এলাকায় একাধিকবার হামলা চালাতে দেখা গিয়েছে গুপ্তচর সংস্থা আইএসআই-কে। এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দারের মন্তব্যে নতুন করে শুরু হল বিতর্ক। এর আগেও তাঁকে একাধিকবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। তবে এদিন তিনি স্পষ্ট ভাষায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার অনুরোধ জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। 

মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রনরেখার কাছে অবস্থিত একটি গ্রাম পরিদর্শনের জন্য যান পাক-অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভারত কাশ্মীরের আবহাওয়ার তথ্য দিচ্ছে। আমাদের উচিত দিল্লির অবহাওয়ার বিবরণ দেওয়া। শুধু মৌখিক আলোচনায় আর কোনও লাভ হবে না। প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত অবিলম্বে ভারতে হামলা চালানোর জন্য ফৌজকে আদেশ দেওয়া আপনার দায়িত্ব আপনার ভাইবোনদের নিরাপত্তা কথা ভাবা।”

ফারুক হায়দারের এই মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে। প্রসঙ্গত, মাস কয়েক আগে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। সেবারও বিতর্কের মুখে পড়েন ফারুক। এবার ফের ভারতে হামলা করার মন্তব্যে নতুন করে সমালোচনার মুখে পড়লেন রাজা ফারুক হায়দার।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube