নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় অন্যতম যোদ্ধা নার্স ৷ তাদের সেবা-যত্নেই সুস্থ হয়ে ওঠেন রোগীরা ৷ এই করোনা যুদ্ধের সৈনিকদের এদিন ট্যুইটে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ ১২ মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে কারণ আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। তাঁর সম্মানেই পালিত হয় আজকের দিনটি ৷ আর তাঁকে অনুসরণ করে যে উত্তরসূরিরা কাজ করে চলেছেন তাদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি নার্সদের উদ্দেশ্যে ট্যুইটে লেখেন- ‘করোনা ঠেকাতে রোগীদের সেবায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ নিজেদের পরিবার পরিজন ছেড়ে রোগীর সেবা করছেন নার্সরা ৷ জীবন বাজি রেখে কাজ করছেন হাসপাতালে ৷ সকল নার্সদের কুর্নিশ৷’
শুধু সেবা নয়, যিনি পরিচ্ছন্নতায়ও সমান জোর দিতেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। যা কিনা এই সময়েও একই রকম প্রাসঙ্গিক। ২০২০ সালটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নার্সদেরই বছর হিসেবে ঘোষণা করেছে ৷ এবছরই ফ্লোরেন্স নাইটেঙ্গেলের দ্বিশতবর্ষ ৷ বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতিতে প্রথম সারির সৈনিক নার্সরাই ৷ করোনা রোগীকে সুস্থ করতে গিয়ে ইতিমধ্যেই দেশে আক্রান্ত প্রায় ৫০০ নার্স ৷
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

