নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৫ মার্চ লকডাউন কার্যকর হওয়ার পর থেকে বন্ধ হয়েছে ট্রেন পরিষেবা। ফলে যাঁরা যেখানে গিয়েছিলেন তাঁদের সেখানেই থেকে যেতে হয়। সেই সমস্ত মানুষগুলোর কথা চিন্তা করেই ১২ মে তথা মঙ্গলবার থেকে দেশজুড়ে ট্রেন পরিষেবা চালু করবে বলে জানিয়ে দেয় রেল। যার জেরে সোমবার থেকেই অনলাইনে টিকিট বুকিং শুরু করে দেওয়া হয়। রেলের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা কয়েক লক্ষ মানুষ। রেল সুত্রে জানি গিয়েছে, বিশেষ এই ট্রেনগুলিতে এখনও পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ১৬ কোটি টাকার।
করোনা সংক্রমণ রুখতে ২৫ এপ্রিল থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ফের দু’দফায় বর্ধিত করা হয় লকডাউনের সময়সীমা। বর্তমানে দেশে তৃতীয় দফার লকডাউন কার্যকর রয়েছে। তবে এই তৃতীয় দফায় লকডাউন ঘোষাণার পর একাধিক ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছে রেলও। দীর্ঘদিন ধরে পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে ১২ মার্চ থেকে লকডাউনের মধ্যেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। আজ প্রথম যাত্রীবাহী ট্রেন চলবে নয়াদিল্লি থেকে মধ্যপ্রদেশের বিলাসপুর পর্যন্ত। মঙ্গলবার রেলের তরফে জানানো হয়, প্রথম দফায় ১৫ ট্রেন নামানো হয়েছে। এগুলি আগামী ৭ দিনে ৮২ হাজার ৩১৭ জন যাত্রী নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তাঁদের গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। তবে সফরের ক্ষেত্রে অবশ্যই কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ পালন করতে হবে বলে জানায় রেল। এমনকি সকল যাত্রীর মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। সোমবার মোট আটটি যাত্রীবাহী ট্রেন যাত্রী করবে। যার মধ্যে ৩ টি ট্রেন ছাড়বে নয়াদিল্লি থেকে। এই ট্রেনগুলির গন্তব্য মধ্যপ্রদেশের বিলাসপুর, কর্ণাটকের বেঙ্গালুরু ও অসমের ডিব্রুগড়। অন্যদিকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবে আহমেদাবাদ, হাওড়া, মুম্বই সেন্ট্রাল, রাজেন্দ্রনগর (পাটনা) ও বেঙ্গালুরু থেকে একটি করে ট্রেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

