নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আংশিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা। ৩০টি বিশেষ ট্রেনের মধ্যে এক জোড়া ট্রেন পেয়েছে পশ্চিমবঙ্গ। সেটি প্রতিদিন হাওড়া ও নয়াদিল্লি থেকে ছাড়বে। সেটি ছাড়াও রাজ্যের কয়েকটি প্রান্তে দাঁড়াবে কয়েক জোড়া ট্রেন।
পশ্চিমবঙ্গে যে ট্রেনগুলি থামবে, সেগুলি হল – ১) হাওড়া-নয়াদিল্লি বিশেষ ট্রেন : বিকেল ৫ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরদিন সকাল ১০ টায় সেটি নয়াদিল্লিতে পৌঁছাবে। বাংলায় স্টপেজ : যেদিন হাওড়া থেকে ট্রেন ছাড়বে, সেদিন সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে আসানসোলে পৌঁছাবে ট্রেনটি। সেখানে দু’মিনিটে দাঁড়াবে। ২) নয়াদিল্লি-হাওড়া বিশেষ ট্রেন : বিকেল ৪ টে ৫৫ মিনিট ছাড়বে। পরদিন সকাল ৯ টা ৫৫ মিনিটে সেটি হাওড়ায় আসবে। বাংলায় স্টপেজ : যেদিন হাওড়ায় পৌঁছাবে সেদিন সকাল ৭ টা ২৮ মিনিটে আসানসোলে পৌঁছাবে ট্রেনটি। ৭ টা ৩০ মিনিটে তা আসানসোল স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। ৩) ডিব্রুগড়-নয়াদিল্লি বিশেষ ট্রেন : রাত ৯ টা ১০ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে ট্রেনটি। সেটি নয়াদিল্লি পৌঁছাবে তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে। বাংলায় স্টপেজ : যেদিন ট্রেন ছাড়বে, তার পরদিন দুপুর ১ টা ৩৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে ট্রেনটি আসবে। ১০ মিনিট দাঁড়াবে। ৪) নয়াদিল্লি-ডিব্রুগড় বিশেষ ট্রেন : নয়াদিল্লি থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৪ টে ৪৫ মিনিটে। তৃতীয়দিন সকাল ৭ টায় সেটি ডিব্রুগড় পৌঁছাবে। বাংলায় স্টপেজ : নিউ জলপাইগুড়ি ৫) আগরতলা-নয়াদিল্লি বিশেষ ট্রেন : প্রতি সোমবার সন্ধ্যা ৭ টার সময় আগরতলা থেকে ছাড়বে ট্রেন। তৃতীয় দিন সকাল ১১টা ২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছাবে। বাংলায় স্টপেজ : নিউ জলপাইগুড়ি ৬) নয়াদিল্লি-আগরতলা বিশেষ ট্রেন : প্রতি বুধবার নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে ছাড়বে ট্রেন। আগরতলা পৌঁছাবে তৃতীয় দিন দুপুর ১ টা ৩০ মিনিটে। বাংলায় স্টপেজ : নিউ জলপাইগুড়ি। ৭) ভুবনেশ্বর-নয়াদিল্লি বিশেষ ট্রেন : সকাল ১০ টায় ভুবনেশ্বর থেকে ট্রেন ছাড়বে। পরদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে তা নয়াদিল্লি পৌঁছাবে। বাংলায় স্টপেজ : হিজলি (খড়্গপুর)। ৮) নয়াদিল্লি-ভুবনেশ্বর বিশেষ ট্রেন : নয়াদিল্লি থেকে বিকেল ৫ টা ৫ মিনিটে ট্রেন ছাড়বে। তা পরদিন বিকেল ৫ টা ২৫ মিনিটে ভুবনেশ্বর পৌঁছাবে। বাংলায় স্টপেজ : হিজলি (খড়্গপুর)।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

