নিউজটাইম ওয়েবডেস্ক : একদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রবিবার রাতে বুকে ব্যাথা নিয়ে দিল্লি এইমসে ভর্তি হন তিনি। তবে সোমবারই চিকিৎসকরা জানিয় দিয়েছিলেন স্থিতিশীল রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা। তবে সেদিনের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষনেই রাখা হয়েছিল তাঁকে। মঙ্গলবার সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মনমোহন সিং।
রবিবার রাত ৯ টার দিকে এইমসের কার্ডিও-থোরাসিক বিভাগে ভর্তি করা হয় মনমোহনকে। হৃদরোগ জনিত কারনে নতুন ওষুধ খাওয়ায় তার থেকে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়ে। যার জেরে এদিন রাতে জ্বর আসে প্রাক্তন প্রধানমন্ত্রীর। তাঁর চিকিৎসার স্বার্থে প্রখ্যাত হৃদবিশেষজ্ঞ ড: নীতিশ নায়েকের তত্ত্বাবধানে একটি মেডিকেল টিম গঠন করা হয়। সেই টিমে থাকা বিশিষ্ট চিকিৎসকরা তাঁর চিকিৎসার কাজে নিযুক্ত রয়েছেন। এবিষয়ে ডঃ নীতীশ নায়েক বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে আই ধরনের উপসর্গ গুলি দেখা দেয়। আর অন্য কোন শারীরিক সমস্যা তাঁর নেই। তবে সোমবার চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ৮৭ বছর বয়সী মনমোহন সিং একেবারেই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, বয়স প্রায় ৯০ এর দোরগোড়ায় এলেও এখনও সেভাবে বার্ধক্যজনিত রোগের মুখে পড়তে হয়নি মনমোহনকে। তবে ২০০৯ সালে এই এইমস হাসপাতালেই তাঁর বাইপাস সার্জারি করা হয়। প্রায় ১৪ ঘণ্টা ধরে সেবার অস্ত্রোপচার করা হয়। তাঁর শরীরে। তারপর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ররবিবার হঠাৎ করে তাঁর অসুস্থতায় নতুন করে শুরু হয় উদ্বেগ। তবে বর্তমানে তাঁর সুস্থতার খবর পেয়ে অনেকখানি চিন্তামুক্ত সকলে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

