গ্রামাঞ্চলগুলিকে করোনা সংক্রমণ থেকে মুক্ত রাখতে হবে, বৈঠকে আবেদন প্রধানমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশবাসী। কবে এই মারণ ভাইরাসের কবল থেকে মুক্তি মিলবে, এখন তা নিয়েই চিন্তায় দেশের প্রশাসন। করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্য়েই সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সোমবার ফের করোনা নিয়ে আলোচনার স্বার্থে মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে গ্রামগুলিকে সুরক্ষিত রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী।

একাধিক বড়ো শহরের পাশাপাশি করোনা থাবা বসিয়েছে ছোট শহর ও বেশ কিছু মফসলেও। কিন্তু এখনও পর্যন্ত সুরক্ষিত গ্রামাঞ্চলগুলি। এদিন করোনা প্রতিরোধে প্রতিটি রাজ্যের নামে প্রশংসা শোনা যায় মোদীর কন্ঠে। তারপরেই তিনি বলেন, এখন আমাদের দেখতে হবে করোনার মতো মারণ ভাইরাস যেন গ্রামগুলিতে কোন ভাবেই ছড়েয়ে না পড়ে। পাশাপাশি  এদিন দেশের সামগ্রিক আর্থিক সংকট প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক চলছে প্রধানমন্ত্রীর। রাত সাড়ে নটা পর্যন্ত এই বৈঠক চলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র। এদিন আলোচনার মধ্য়ে এই বিষয়টিও অন্তর্ভুক্ত হতে পারে বলেও বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube