নিউজটাইম ওয়েবডেস্ক : বর্তমানে তৃতীয় দফার লকডাউন চলছে দেশজুড়ে। গত ৪ মে থেকে তৃতীয় দফার লকডাউন ঘোষণার পরেই একাধিক ক্ষেত্রে ছাড়পত্র দেয় কেন্দ্র। রবিবার সেই তালিকায় নাম তোলে ভারতীয় রেল। জানিয়ে দেওয়া হয় আগামী ১২ মে থেকে শুরু হতে চলেছে ট্রেন পরিষেবা। পাশাপাশি জানানো হয়, সোমবার ৪টে থেকে শুধুমাত্র আইআরসিটিসির ওয়েবসাইট (www.irctc.co.in) থেকেই টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার বন্ধ রাখা হবে। তাই এদিন বিকেল ৪ টে বাজতে না বাজতেই টিকিট বুক করতে আইআরসিটিসির সাইটে একসাথে ঢুকে পড়েন বহু মানুষ। যার জেরে ক্র্যাশ করে যায় সাইটটি। ফলে একপ্রকার বাধ্যে হয়েই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
৪ মে থেকে তৃতীয় দফা লকডাউন ঘোষণা করা হয়। আগামী ১৭ মে শেষ হচ্ছে সেই লকডাউনের মেয়াদ। লকডাউন ঘোষণার সময়ই ভারতীয় রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আগামী ১৭ তারিখ পর্যন্ত লোকাল সহ দূরপাল্লার সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ১২ তারিখ থেকে ট্রেন পরিষেবা সচল করার কথা জানাল রেল। এদিন আরও জানানো হয়, প্রথমে ১৫টি ট্রেন দিয়ে এই পরিষেবা শুরু করা হবে। সফরের সংখ্যা হবে মোট ৩০ টি। তবে ধীরে ধীরে বৃদ্ধি করা হবে ট্রেনের সংখ্যা। রেল সুত্রে জানা গিয়েছে, এই ট্রেনগুলির মাধ্যমে ভিন রাজ্যে আটকে পড়া যাত্রীরা হাওড়া সহ ডিব্রুগড়, আগরতলা, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভূবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাডগাঁও (গোয়া), মুম্বই সেন্ট্রাল, আহমদাবাদ এবং জম্মু তাওয়াই থেকে নয়াদিল্লি পৌঁছে যেতে পারবেন। একইভাবে কেউ যদি রাজধানীতে আটকে পড়েন, তাঁরাও সেখান থেকে নিজেদের শহরে ফিরতে পারবেন। তবে সফরের ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রের দেওয়া বিধিনিষেধ প্রতিটি যাত্রীকে মেনে চলতে হবে। যাত্রা শুরুর আগে স্ক্রিনিং করা হবে। যাঁদের করোনার উপসর্গ থাকবেনা শুধুমাত্র তাঁরাই যাত্রা করতে পারবেন। যাত্রাপথে খাবারও পাবেন যাত্রীরা। তবে সেই খাবারের টাকা যাত্রীদেরই দিতে হবে। শর্তসাপেক্ষে হলেও নিজেদের বাড়ি ফেরার অনুমতি পেয়েই যেন খুশিতে উচ্ছ্বসিত হয়েছিলেন বহু যাত্রী। তাই এদিন ঘড়িতে যখনই ৪ টে বেজেছে তখনই হাজার হাজার মানুষ টিকিট কাটতে শুরু করে দেন। আর তাতেই ক্র্যাশ করে যায় আইআরসিটিসি-র সাইটটি। এহেন ঘটনার জেরে ইতিমধ্যেই ক্ষমা চাওয়া হয়েছে রেলের তরফে। এদিন ট্যুইট করে রেলের তরফে জানানো হয়, সোমবার সন্ধ্যে ৬ টা থেকে ফের টিকিট বুকিং শুরু হবে সাইটে। রেলের তরফে আরও বলা হয়, “শীঘ্রই অনলাইনে টিকিট বিক্রি করা হবে। দয়া করে অপেক্ষা করুন। পরিষেবা বিঘ্নিত হওয়ায় আমরা দুঃখিত।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

