নিউজটাইম ওয়েবডেস্ক : বন্দিদশা কাটতে চলেছে ইংল্যান্ডবাসীর। এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘরের বাইরে একটু বেশিক্ষণ থাকতে পারবে মানুষ। শর্ত সাপেক্ষে উঠবে ইংল্যান্ডের লকডাউন।
যে সমস্ত ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের ব্যাবস্থা নেই সেক্ষেত্রে নিজের কর্ম ক্ষেত্রে যোগ দিতে পারেন মানুষ। তবে এখনই কোনোরকম গণ পরিবহন চালু হবেনা বলে জানান প্রধানমন্ত্রী বরিস। লকডাউন শিথিল করার জন্যে পাঁচ দফা নির্দেশিকা জারি করা হবে বলেও জানান তিনি। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি ১লা জুনের মধ্যযে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার কথাও ভাবছে ব্রিটেন সরকার। এর সাথে ধীরে ধীরে খুলবে দোকান পাটও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

