বিধিনিষেধ মেনেই মঙ্গলবার থেকে কলকাতায় চলবে অ্যাপ ক্যাব

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার থেকে কলকাতায় চলবে অ্যাপ ক্যাব। পরিবহন দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয় সোমবার। কলকাতা, হাওড়া ও সল্টলেকে চলবে ক্যাব, জানান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই ক্যাব ব্যবহার করার জন্য যাত্রীর ই-পাস থাকা বাধ্যতামূলক। 

দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই অ্যাপ ক্যাবের পরিষেবা চালু হয়েছে। পশ্চিমবঙ্গে এই পরিষেবা শুরু করতে সময় নিয়েছে সরকার। কারণ শহরে বেশ কিছু সংখ্যক কনটেইনমেন্ট জোন আছে, ফলে ক্যাব পরিষেবা চালু করা বেশ কঠিন হবে। নির্দেশিকায় বলা হয়, কোনো ক্যাব কনটেইনমেন্ট জোন থেকে আসতে পারবেনা, এবং কোনো কনটেইনমেন্ট জোনে পৌঁছনো যাবেনা যাত্রীকে।

এই পরিষেবা মূলত জরুরী পরিষেবার সাথে যুক্তদের জন্য দেওয়া হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় যারা প্রথম সারিতে থেকে এই কঠিন লড়াই চালাচ্ছেন, তাদের লড়াই খানিকটা সহজ করার জন্যেই এই পদক্ষেপ।  সরকারি ও বেসরকারি  ক্ষেত্রে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ওষুধ সরবরাহ, চিকিৎসা সংক্রান্ত পণ্য ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে যুক্ত কর্মীরাও পাবেন এই পরিষেবা। 

রোগীরাও পাবেন অ্যাপ ক্যাবের পরিষেবা। জরুরী অবস্থায় চিকিৎসার জন্য পরিবহন হিসেবে অ্যাপ ক্যাবের সুবিধা পাবেন সাধারণ রোগীরাও। তাদের সাথে যেতে পারবেন একজন।

ক্যাবে যাত্রা করার সময় সামাজিক দুরত্বের সমস্ত শর্ত মেনে চলতে হবে। দু’জনের বেশি উঠতে পারবেন না একটি ক্যাবে। চালক ও যাত্রী উভয়কেই সর্বদা মাস্ক ও গ্লাভস পরে থাকতে হবে।

একটি বেসরকারি অ্যাপক্যাবের তরফ থেকে জানানো হয়, যেহেতু অন্যান্য শহরে তাদের পরিষেবা শুরু হয়ে গিয়েছে, তাই এই পরিষেবার জন্য দশ দফা নিয়মাবলি আগেই তৈরি করেছেন তারা। এবং সেই নিয়ম পালন হচ্ছে কিনা তার তদারকিও চলছে প্রতিনিয়ত। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube