এই সংকটের সময়ে কেন্দ্রকে রাজনীতি না করার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় পশ্চিমবঙ্গের তরফ থেকে সেরা উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই নিয়ে রাজনীতি করা বন্ধ করা উচিত। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা বলেন, ‘ভাইরাস মোকাবিলায় আমরা আমাদের সেরাটা করছি। সঙ্কটের এই সময় কেন্দ্রীয় সরকারের রাজনীতি করা উচিত নয়। আমাদের চারিদিকে আন্তর্জাতিক সীমান্ত। ফলে আমাদের বিপদ অনেক বেশি।’

সঙ্গে তিনি বলেন, ‘সমস্ত সংবাদমাধ্যেমে রাজ্য সরকারের বিরোধিতা করে খবর প্রকাশিত হচ্ছে। এতে আমি অত্যন্ত ক্ষুব্ধ।‘ সঙ্গে তাঁর দাবি, সব রাজ্যকে সমান গুরুত্ব দিতে হবে। 

এদিন প্রধানমন্ত্রীকে মমতা বলেন, ‘কেন্দ্রকে আমার অনুরোধ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করুন।’

প্রসঙ্গত, লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ে যুক্ত হয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ১৭ মে আদৌ লকডাউন তোলা হবে কি না। বা তোলা হলেও তার পদ্ধতি কী হবে কিংবা তার পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনাই এদিনের বৈঠক।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube